১২৫তম মিনিটের পেনাল্টি গোলে হৃদয় ভাঙল সেনেগালের, শেষ ষোলোয় বেলজিয়াম
July 1, 2026
1 month ago
By SAJ
রেফারি তখনও পেনাল্টির সিদ্ধান্ত দেননি। মনিটরে চেক করতে গেছেন। ধারাভাষ্যকার রিপ্লে দেখেই বলে দিলেন, পেনাল্টি হলে সেনেগালের জন্য নির্মম হবে।
রেফারি হেক্টর মার্তিনেজ সেই নির্মম সিদ্ধান্তই দিলেন। ১২০ মিনিট শেষে ঘড়ির কাঁটায় ততক্ষণে যোগ করা সময় চলছে। এমন অন্তিম মুহূর্তেই পেনাল্টিতে গোল করলেন ইউরি টিলেমান্স। বেলজিয়াম জিতে গেল ৩–২ গোলে। আর ম্যাচের বেশির ভাগ সময় এগিয়ে থাকা সেনেগালের খেলোয়াড়েরা ভেঙে পড়লেন কান্নায়। ফুটবল এত নির্মম
সেনেগালের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি কাঁদলেন লামিনে কামারা। ১১৯ মিনিটের সময় বক্সে বল ক্লিয়ার করতে পা বাড়িয়েছিলেন তিনি, তবে বল পাওয়ার আগেই পা লেগে যায় টিলেমান্সের সঙ্গে। আর সেটিকেই ফাউল আখ্যা দিয়ে পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছেন রেফারি।
বিস্তারিত আসছে ...।