বাংলাদেশ

৫ মাসে হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ৯০০ ছাড়াল

August 15, 2026
1 week ago
By SAJ
৫ মাসে হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ৯০০ ছাড়াল

হাম ও হামের উপসর্গে ৫ মাসে শিশুর মৃত্যু ৯০০ ছাড়াল। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) হামের উপসর্গে দেশে আরও ৮ শিশু মারা গেছে।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত পাঁচ মাসে হামের উপসর্গে মারা গেছে ৮০৩ শিশু। আর হাম শনাক্ত হয়ে মারা গেছে ৯৯ শিশু। এ পর্যন্ত মোট ৯০২ শিশুর মৃত্যু হয়েছে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৭২৮ শিশু। আর হাম শনাক্ত হয়েছে ৭০ শিশুর। হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৭৯৮ শিশু।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ঢাকায় মারা গেছে ৬ শিশু। আর সিলেটে মারা গেছে ২ শিশু।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৫ মাসে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ লাখ ৪১ হাজার ৭৭৬ শিশু। আর হামে আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৮০০ শিশু। মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৫৭৬ শিশু। আর এ সময়ে সুস্থ হয়েছে ১ লাখ ১৯ হাজার ৮৯ শিশু।

গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭০০ শিশু। আর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৪৯ শিশু।