বাংলাদেশ

আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ৫০৫৬৪৮ টাকা

July 21, 2026
2 months ago
By SAJ
আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ৫০৫৬৪৮ টাকা

সরকারি ব্যবস্থাপনায় আগামী বছর পবিত্র হজ পালনে খরচ হবে ন্যূনতম ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। আর বেসরকারিভাবে পালনে খরচ হবে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।

আজ মঙ্গলবার আগামী বছরের পবিত্র হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। সচিবালয়ে সংবাদ সম্মেলন করে তা ঘোষণা দেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

মন্ত্রী সরকারি মাধ্যমে দুটি প্যাকেজ নির্ধারণের কথা জানান। এর মধ্যে হজ প্যাকেজ-১–এর খরচ ধরা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং হজ প্যাকেজ-‌২–এর খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।

অন্যদিকে বেসরকারি, মানে হজ এজেন্সির মাধ্যমে হজযাত্রীদের জন্য ‘বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ’ নামে একটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।