বিনোদন

আর্লিং হলান্ডের হাঁটা নকল করে ভাইরাল বিটিএস তারকা জিমিন

July 21, 2026
4 weeks ago
By SAJ
আর্লিং হলান্ডের হাঁটা নকল করে ভাইরাল বিটিএস তারকা জিমিন

আর্লিং হলান্ডের সিগনেচার স্টাইলে হেঁটে চমকে দিলেন বিটিএস তারকা জিমিন। হলান্ডের মতো ঘাড় ঝুঁকে হাঁটতে দেখা গেছে তাঁকে।

জার্মানিতে বিটিএসের আরিরাং ট্যুরে শো করছিলেন জিমিন। সেখানে হলান্ডের আদলে জিমিনের হাঁটার ভঙ্গি দেখে দর্শকের মাঝে উন্মাদনা ছড়িয়ে পড়ে।

ইএসপিএন মেক্সিকো জানিয়েছে, ১১ জুলাই মিউনিখের অ্যালিয়ানৎস অ্যারেনায় এই ঘটনা ঘটে। মূল কনসার্টের আগে সাউন্ডচেকের সময় এক ভক্তের হাতে থাকা একটি পোস্টার জিমিনের নজরে পড়ে। পোস্টারে মার্ভেলের সুপারহিরো থর, আর্লিং হলান্ড ও জিমিনের ছবি পাশাপাশি ছিল।

পোস্টারে কোরীয় ভাষায় থরকে বলা হয় ‘বজ্রের দেবতা’, হলান্ডকে ‘ফুটবলের দেবতা’ এবং জিমিনকে ‘আমাদের দেবতা’। পোস্টারটি দেখে হেসে উঠেন জিমিন।

পরে মূল কনসার্টে জিমিন মঞ্চে হলান্ডের পরিচিত হাঁটার ভঙ্গি নকল করে দেখান। দর্শকেরা তখন করতালি ও উল্লাসে ফেটে পড়েন।

ঘটনার ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ইএসপিএন মেক্সিকো ভিডিওটি প্রকাশ করে লিখেছে, ‘হলান্ড জ্বর এবার পৌঁছে গেছে বিটিএসেও।’

চিলির সংগীতভিত্তিক রেডিও নেটওয়ার্ক এলওএস ফোরটিও জিমিন ও হলান্ডের পাশাপাশি দুটি ছবি প্রকাশ করে। পোস্টে কে-পপ তারকা ও নরওয়েজীয় ফুটবলারের এই মজার মিলকে তুলে ধরা হয়।

কোরিয়া হেরাল্ড অবলম্বনে