আতাউর রহমান বিক্রমপুরী গ্রেপ্তার
December 24, 2025
3 months ago
By SAJ
আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান আজ বুধবার বেলা দেড়টার দিকে প্রথম আলোকে এই তথ্য জানান।
তালেবুর রহমান বলেন, নরসিংদী থেকে আতাউর রহমানকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের এই উপকমিশনার বলেন, গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অনুরোধে আতাউর রহমানকে গ্রেপ্তার করা হয়। তাঁকে জিএমপিতে হস্তান্তর করা হয়েছে।
তালেবুর রহমান বলেন, আতাউর রহমানের বিষয়ে তিন মাসের ডিটেনশন আদেশ আছে। সে জন্য জিএমপি অনুরোধ করেছিল। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে তাঁকে গতকাল মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়।