খেলা

বাংলাদেশের মেয়েদের ছয়ে ছয়

January 30, 2026
2 months ago
By SAJ
বাংলাদেশের মেয়েদের ছয়ে ছয়

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আজ স্কটল্যান্ডকে ৯০ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এটি বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের টানা ষষ্ঠ জয়। নেপালে ত্রিভুবন স্টেডিয়ামে আগে ব্যাট করে টি–টোয়েন্টিতে যৌথভাবে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ ১৯১ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ১০১ রানে থেমে যায় স্কটল্যান্ড।

বিশাল ব্যবধানে পাওয়া এই জয়ের আগেই অবশ্য বিশ্বকাপের মূল পর্বের টিকিট কেটেছে বাংলাদেশ। এবারের টি–টুয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে এ নিয়ে টানা ছয় ম্যাচ জিতল মেয়েরা।

বিস্তারিত আসছে...।