বায়তুল মোকাররম–কমলাপুরসহ তিন জায়গা থেকে উদ্ধার হলো খণ্ডিত হাত–পা
February 28, 2026
5 months ago
By SAJ
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব পাশ থেকে দুটি কাটা–হাত, স্কাউট ভবনের পাশ থেকে একটি পা এবং কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আরেকটি পা উদ্ধার করেছে পুলিশ।
পরে আঙুলের ছাপের মাধ্যমে জানা গেছে মো. ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তির দেহের খণ্ডিত অংশ এগুলো। তাঁর বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলায়।
গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে একটি পা, আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কাটা দুই হাত এবং দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আরেকটি পা উদ্ধার করেছে পুলিশ।
মতিঝিল থানার উপকমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, ‘শরীরের খণ্ডিত অংশগুলো ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তির। দেহের বাকি অংশ খোঁজ করা হচ্ছে। কে বা কারা খণ্ডিত অংশ ফেলে গেল তাদের শনাক্ত করতে ঘটনাস্থল ও আশেপাশের সিসিটিভি ভিডিও ফুটেজ দেখা হচ্ছে।’