বিচ্ছেদের গুঞ্জনে জল ঢেলে পূজায় প্রেমের ছবি শেয়ার করলেন কৌশানী মুখার্জি
October 21, 2026
1 day ago
By SAJ
১ / ১০পূজার শুরু থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সরব অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। পঞ্চমীতে গ্রাফিক প্রিন্টের ক্রপড ব্লাউজের সঙ্গে বেছে নিয়েছিলেন ড্রেপ করা স্কার্টছবি: ফেসবুক/কৌশানী মুখোপাধ্যায়২ / ১০খোলা চুলের সঙ্গে সাজে বিশেষভাবে নজর কাড়ে চোখ। গাঢ় স্মোকি সাজে আইশ্যাডো ও মাসকারা ব্যবহার করেছেন অভিনেত্রীছবি: ফেসবুক/কৌশানী মুখোপাধ্যায়৩ / ১০আরেকটি পূজার লুকে কৌশানী বেছে নিয়েছিলেন সাবেকি সাজ। সোনালি জরির কাজ করা সবুজ কাতান শাড়ি আর সোনার গয়না পরেছিলেন কৌশানী। খোঁপা করা চুলে পরেছিলেন জিপসি ফুলছবি: ভিডিও থেকে নেওয়া৪ / ১০ষষ্ঠীর লুকে গোলাপি শাড়িতে কৌশানী। সঙ্গে লম্বা হাতার গোলাপি ব্লাউজ, তাতে পাথরের নকশা। আর কুন্দনের একটি গয়নার সেট বেছে নিয়েছিলেনছবি: ফেসবুক/কৌশানী মুখোপাধ্যায়৫ / ১০সপ্তমীর দুই দিন কৌশানীকে দুই লুকে দেখা গেছে। তবে এদিন অভিনেত্রীর সাজ নয়; বরং বিশেষ চমক ছিল তাঁর পাশের মানুষটি। কোনো কথা না বলেও যে ‘অনেক কথা’ বলা যায়, এই ছবি যেন তারই প্রমাণ। কারণ, অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে কৌশানীর দীর্ঘদিনের প্রেমের বিচ্ছেদ হয়েছে বলে যেটা রটেছিল, সেটা যে ঠিক নয়—এদিন সেটা পরিষ্কার হলোছবি: ফেসবুক/কৌশানী মুখোপাধ্যায়৬ / ১০এদিন প্যান্ডেল হপিং (প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরাঘুরি) করতে গিয়ে কৌশানী পরেছিলেন বেগুনি কাতানের পিঠখোলা কামিজ, সঙ্গে ঢিলেঢালা পায়জামা ও ওড়নাছবি: ফেসবুক/কৌশানী মুখোপাধ্যায়৭ / ১০সপ্তমীর দ্বিতীয় রাতে এই জুটিকে প্রকাশ্যে দেখা গেল আরও একবার। রেড ওয়াইন কালারের শাড়ির সঙ্গে স্লিভলেস ব্লাউজ পরেছিলেন কৌশানী। আর জিনসের সঙ্গে বনির পরনে ছিল চকলেট কালারের শার্টছবি: ফেসবুক/কৌশানী মুখোপাধ্যায়৮ / ১০নবমীর রাতে আবার কাছাকাছি বনি–কৌশানী জুটি। আর এবার ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখলেন, ‘পুজোর প্রেম তো হতেই হবে।’ছবি: ফেসবুক/কৌশানী মুখোপাধ্যায়৯ / ১০হলদে ভারী কাজের শাড়িতে কৌশানী ছিলেন জমকালো সাজে। কম যাননি অভিনেতা বনিও। বেগুনি ফুলেল নকশার সিল্কের পাঞ্জাবিতে তিনিও ছিলেন প্রেমের মুডেছবি: ফেসবুক/কৌশানী মুখোপাধ্যায়১০ / ১০দশমির সকালে এই ছবি পোস্ট করেছেন কৌশানী। একগুচ্ছ প্রেমময় ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘পুজো ব্লিস, পারফেক্ট মেমোরিজ ক্যাপচারড’ছবি: ফেসবুক/কৌশানী মুখোপাধ্যায়আরও পড়ুনপূজার মধ্যে কোন স্মৃতি ভাগ করে নিলেন মনামী ঘোষ, দেখুন ১২টি ছবি১৮ অক্টোবর ২০২৬প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুনসম্পর্ক থেকে আরও দেখুনতারকার প্রেমফ্যাশনকৌশানী মুখোপাধ্যায়পূজা