আন্তর্জাতিক

বিজেপি এগিয়ে ৯ আসনে, তৃণমূল এগিয়ে ৭ আসনে

May 4, 2026
3 months ago
By SAJ
বিজেপি এগিয়ে ৯ আসনে, তৃণমূল এগিয়ে ৭ আসনে

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এখন পর্যন্ত গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এগিয়ে রয়েছে ৯ আসনে। অন্যদিকে রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ৭ আসনে।

স্থানীয় সময় আজ সোমবার সকাল ৮টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা) ভোট গণনা শুরু হয়।

স্থানীয় সময় দুপুর ১২টার মধ্যে জয়–পরাজয়ের গতিপ্রকৃতি জানা যেতে পারে। তবে গণনা পুরোপুরি শেষ হতে কোনো কোনো কেন্দ্রে রাতও হয়ে যেতে পারে।

কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে।

স্থানীয় সময় আজ সোমবার সকাল ৮টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা) ভোট গণনা শুরু হয়।

গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনে ভোট গ্রহণ হয়। অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল করে নির্বাচন কমিশন। তাই আজ ২৯৩ আসনে ভোট গণনা চলছে। কলকাতাসহ ২৩ জেলায় স্থাপিত ৭৭টি কেন্দ্রে একযোগে এই ভোট গণনা শুরু হয়। 

প্রথমে গণনা করা হচ্ছে পোস্টাল ব্যালটের ভোট। এরপর গণনা করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নেওয়া ভোট।

তথ্যসূত্র: আনন্দবাজার