খেলা

বিপিএল ফাইনাল: টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে চট্টগ্রাম

January 23, 2026
2 months ago
By SAJ
বিপিএল ফাইনাল: টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে চট্টগ্রাম

ফাইনালের টস হয়েছে। জিতেছেন চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক মেহেদী হাসান। তিনি আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। শুরুতে ব্যাটিং করবে রাজশাহী ওয়ারিয়র্স। আজও তারা খেলতে নামছে পেসার রিপন মন্ডলকে ছাড়াই।

লিগ পর্ব ও কোয়ালিফায়ার মিলিয়ে এই টুর্নামেন্টে আগে আরও তিনবার মুখোমুখি হয়েছে চট্টগ্রাম ও রাজশাহী। যেখানে দুইবার জিতেছে চট্টগ্রাম, একবার রাজশাহী।

চট্টগ্রাম রয়্যালস একাদশ

মির্জা তাহির বেগ, মোহাম্মদ নাঈম, মাহমুদুল হাসান, হাসান নাওয়াজ, আসিফ আলী, মেহেদী হাসান (অধিনায়ক), আমির জামাল, তানভীর ইসলাম, জাহিদুজ্জামান (উইকেটরক্ষক), মুকিদুল ইসলাম, শরীফুল ইসলাম।

রাজশাহী ওয়ারিয়র্সের একাদশ

সাহিবজাদা ফারহান, তানজিদ হাসান, কেইন উইলিয়ামসন, নাজমুল হোসে (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মেহরব হাসান, জিমি নিশাম, আব্দুল গাফফার, তানজিম হাসান, হাসান মুরাদ, বিনুরা ফার্নান্দো

টসের এখনও ১৫ মিনিট বাকি। তবে এখনই প্রায় ভরে উঠেছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি। দুই দলের ক্রিকেটাররা ওয়ার্ম আপে ব্যস্ত।

পুরো বিপিএলজুড়ে দেখা যায়নি বিপিএল ট্রফি। আজ ফাইনালের দিন বিকেল সাড়ে চারটায় হেলিকপ্টারে করে ট্রফি নিয়ে মাঠে এসেছেন আকবর আলী ও সালমা খাতুন। বাংলাদেশের হয়ে কোনো টুর্নামেন্টে শিরোপা জেতা দুই অধিনায়ক তারাই— ২০১৮ সালে নারী এশিয়া কাপে সালমার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ২০২০ সালে বাংলাদেশকে যুব বিশ্বকাপ জিতিয়েছিলেন আকবর আলী।

লাল পর্দায় মোড়ানো ট্রফি নিয়ে এসে মাঠে নামেন তাঁরা। পরে তা সরিয়ে ট্রফির সঙ্গে ছবি তুলেছেন ফাইনালে ওঠা দুই দল চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক মেহেদী হাসান ও রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন।

পরে মাঠে ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। নাচ পরিবেশন করেছেন অভিনেত্রী তানজিন তিশা।

দ্বাদশ বিপিএলের ফাইনাল আজ। সন্ধ্যা ৬টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম রয়্যালস–রাজশাহী ওয়ারিয়রস। শিরোপা লড়াইয়ের এই ম্যাচের তাৎক্ষণিক ঘটনাপ্রবাহ, মাঠ ও মাঠের বাইরের খবর জানতে প্রথম আলোর সঙ্গে থাকুন।