খেলা

বিপিএল: ফিরলেন নিশামও, রাজশাহী তাকিয়ে মুশফিকের ব্যাটে

January 16, 2026
3 months ago
By SAJ
বিপিএল: ফিরলেন নিশামও, রাজশাহী তাকিয়ে মুশফিকের ব্যাটে

রাজশাহী ওয়ারিয়রস: ১২ ওভারে ১০৭/৪।

১২ ওভার শেষ হওয়ার আগেই এক শয় পৌঁছে গেছে রাজশাহী। ওভারের প্রথম বলে নাসুমকে মারা নিশামের ছক্কায় তিন অঙ্ক ছুঁয়েছে দলটি। তবে একই চেষ্টা করতে গিয়ে একই ওভারের পঞ্চম বলে বাউন্ডারিতে ক্যাচ দিয়েছেন তিনি।

রাজশাহী ওয়ারিয়রস: ৬ ওভারে ৫৫/২।

৫.৩ ওভারে পঞ্চাশের ঘর ছুঁয়েছে রাজশাহী। ২৭ রানে দ্বিতীয় উইকেটের পতনের পর দলকে এগিয়ে নিচ্ছেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন। কিছুটা আক্রমণাত্মক ব্যাটিংই করছেন তাঁরা। নাজমুল ১০ বলে ১৮ আর মুশফিক ৭ বলে ১৩ রানে ব্যাট করছেন।

রাজশাহী ওয়ারিয়রস: ৩.৫ ওভারে ৩২/২।

দ্বিতীয় ওভারে তানজিদ হাসান আর তৃতীয় ওভারে সাহিবজাদা ফারহান—শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে ফেলল রাজশাহী। তানজিদ ক্যাচ দিয়েছেন শহিদুল ইসলামের বলে, ফারহান রুয়ের মিয়ার বলে। দুটি ক্যাচই ধরেছেন সালমান ইরশাদ।

তানজিদ ৭ বলে ৯ রান আর ফারহান ১২ বলে ১৩ রান করেছেন। নতুন ব্যাটসম্যান মুশফিকুর রহিম, সঙ্গে নাজমুল হোসেন।

টসে জিতেছেন সিলেট অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বেছে নিয়েছেন আগে বোলিং।

রাজশাহী ব্যাট করতে নেমেছে সাহিবজাদা ফারহান ও তানজিদ হাসানকে নিয়ে। ফারহান টুর্নামেন্টের প্রথম দিকে খেললেও পরে পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলতে শ্রীলঙ্কায় গিয়েছিলেন। সেখান থেকে আবার ফিরে রাজশাহীর হয়ে মাঠে নেমেছেন।

দ্বাদশ বিপিএলের ২৬তম ম্যাচে মুখোমুখি রাজশাহী ওয়ারিয়রস–সিলেট টাইটানস। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের ম্যাচটিতে দুই দলের সামনেই একই সমীকরণ—জয় তুলে পয়েন্ট তালিকার সেরা দুই ওঠার সম্ভাবনা উজ্জ্বল করা। রাজশাহীর পয়েন্ট ৮ ম্যাচে ১২, সিলেটের ৯ ম্যাচে ১০। দুই দলের প্লে–অফ খেলা নিশ্চিত হয়েছে আগেই।