খেলা

বিপিএল: মাহমুদুলের ৪৪ রানের ঝড় থামল, রেকর্ড গড়ার পথে রসিংটন

January 7, 2026
3 months ago
By SAJ
বিপিএল: মাহমুদুলের ৪৪ রানের ঝড় থামল, রেকর্ড গড়ার পথে রসিংটন

চট্টগ্রাম: ১১ ওভারে ৯৫/২

১১তম ওভারের প্রথম দুই বলে ছক্কা মারলেন দুটি। তৃতীয় বলেও বাউন্ডারিই মারতে চেয়েছিলেন। তবে এবার আর হয়নি। রুয়েল মিয়ার বলে শর্ট কাভারে ক্যাচ দিয়ে ফিরেছেন মাহমুদুল।

২১ বলে ৪৪ রান করছেন মাহমুদুল। মেরেছেন ৪ ছক্কা ও ৩ চার।

মাহমুদুলের ব্যাট থেকে এল নো লুক ছক্কা। আজমতউল্লাহ ওমরজাইয়ের এক ওভারে দুই ছক্কায় ১৮ রান নিয়ে পাওয়ার প্লে শেষ করেছেন। পাওয়ার প্লের ৬ ওভারে ৬০ রান করেছে চট্টগ্রাম।

এবারের বিপিএলে চট্টগ্রামের সাফল্যে বড় ভূমিকা রাখছে তাদের উদ্বোধনী জুটি। অ্যাডাম রসিংটন ও মোহাম্মদ নাঈমের জুটি ৪ ম্যাচের দুটিতেই এক শ ছাড়িয়েছে। আজ তা ৪.১ ওভারে থেমেছে ৩৫ রানে। ১৪ বলে ১৮ রান করে মঈন আলীর বলে ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে গেছেন নাঈম। ১১ বলে ১৭ রান করে এখনও অপরাজিত রসিংটন।

টসে ছিলেন দুই মেহেদী—সিলেটের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আর চট্টগ্রামের অধিনায়ক মেহেদী হাসান। জিতেছেন মিরাজ।

সিলেট অধিনায়ক বেছে নিয়েছেন আগে বোলিং। চট্টগ্রামের হয়ে ইনিংস ওপেন করতে নেমেছেন অ্যাডাম রসিংটন ও মোহাম্মদ নাঈম। সিলেটের হয়ে বোলিং শুরু করেছেন রুয়েল মিয়া।

দ্বাদশ বিপিএলের লিগ পর্বের সিলেট টাইটানস–চট্টগ্রাম রয়্যালস ম্যাচের লাইভ ব্লগে সবাইকে স্বাগত। চট্টগ্রাম ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় আর সিলেট ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। দুই দলের ম্যাচের তাৎক্ষণিক ঘটনাপ্রবাহ ও তথ্য–উপাত্ত জানতে চোখ রাখুন এখানে।