বিপিএল: রানের গতি বাড়াতে হাঁসফাঁস রংপুরের
January 12, 2026
3 months ago
By SAJ
রংপুর রাইডার্স: ৯ ওভারে ৫৬/৩।
ইনিংসের নবম ওভারের দ্বিতীয় বল, অর্থাৎ ঠিক ৫০তম বলে ৫০ রানের ঘর ছুঁয়েছে রংপুর রাইডার্স।
৬ রানে ২ উইকেট আর ২৭ রানে তৃতীয় উইকেট হারিয়ে ফেলার পর রংপুরকে টানছেন ইফতিখার আহমেদ ও খুশদিল শাহ।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়েছে রংপুর রাইডার্স। দ্বিতীয় ওভারে নাসুমের বলে আফিফের হাতে ক্যাচ দিয়েছেন কাইল মায়ার্স। পরের ওভারে শহীদুল ইসলামের বলে এলবিডব্লু হয়েছেন তাওহিদ হৃদয়।
৬ রানে দুই উইকেট হারানো রংপুর রাইডার্সকে তৃতীয় উইকেটে টেনে তোলার চেষ্টা করছেন লিটন দাস ও ইফতিখার আহমেদ।
৪ ওভার শেষে রংপুর রাইডার্সের রান ২ উইকেটে ১৯।