খেলা

বিপিএল: টানা দুই বলে দুই উইকেট খুশদিলের

January 9, 2026
3 months ago
By SAJ
বিপিএল: টানা দুই বলে দুই উইকেট খুশদিলের

২ রান আর ২ উইকেট।

নিজের দ্বিতীয় ওভার করতে এসে নোয়াখালীকে ব্যাকফুটে ঠেলে দিলেন রংপুর স্পিনার খুশদিল। ওভারের প্রথম বলে ৩১ রান করা সৌম্যকে ফেরানোর পর দ্বিতীয় বলে বোল্ড করেছেন নবীকে। পুরো ওভারে দিয়েছেন ২ রান।

১১ ওভার শেষে নোয়াখালীর রান ৪ উইকেটে ৮৬।

নোয়াখালী ৮ ওভারে: ৬৯/২

১৬ বলে ৩০ রান করে ফিরলেন হাবিবুর। পাকিস্তান স্পিনার সুফিয়ান মুকিমের বলে লং অনে লিটন দাসের হাতে ক্যাচ দিয়েছেন তিনি।

ব্যাট হাতে দারুণ শুরু পেয়েছে নোয়াখালী। দলীয় ২৫ রানে শাহাদত হোসেন আউট হলেও রানের গতি থামেনি তাদের। সৌম্য ও হাবিবুরের ব্যাটে দলটি পাওয়ার প্লেতে তুলেছে ৬৬ রান।

২৯ রানে ব্যাটিং করছেন হাবিবুর। ২৩ রানে সৌম্য।

নোয়াখালী এক্সপ্রেস: ৩ ওভারে ৩০/১।

ম্যাচে প্রথমবার বোলিংয়ে এসেই উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। তাঁর প্রথম বলেই ব্যাট দিয়ে স্টাম্পে টেনে বোল্ড হয়েছেন শাহাদাত হোসেন। শাহাদাত ৮ বলে ৩ চারে ১৪ রান করেছেন।

নতুন ব্যাটসম্যান হাবিবুর রহমান, সঙ্গে আছেন সৌম্য সরকার।

রংপুরের বিপক্ষে ম্যাচে টসে হেরে ব্যাটিং করতে নেমে দারুণ শুরু করেছে নোয়াখালী। প্রথম ২ ওভার থেকে দলটি তুলেছে ২৫ রান।

রংপুর পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীর প্রথম ওভার থেকে এসেছে ১৪ রান। এরপর ডানহাতি স্পিনার ইফতিখার আহমেদের ওভার থেকে এসেছে ১১।