খেলা

বিপিএল: টানা দুই ওভারে ঢাকার দুই ওপেনারকে ফেরাল সিলেট

January 8, 2026
3 months ago
By SAJ
বিপিএল: টানা দুই ওভারে ঢাকার দুই ওপেনারকে ফেরাল সিলেট

ঢাকা ক্যাপিটালস: ৮ ওভারে ৫৮/২।

পাওয়ারপ্লেতে কোনো উইকেট হারায়নি ঢাকা ক্যাপিটালস। ৬ ওভারে বিনা উইকেটে তুলেছিল ৪৮ রান। তবে সপ্তম ও অষ্টম ওভারে টানা দুই উইকেট হারিয়েছে ঢাকা।

সপ্তম ওভারে নাসির হোসেনের অফ স্পিনে কিপারের হাতে ক্যাচ দিয়েছেন তৌফিক খান (২১ বলে ১৭ রান)। ৪৮ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর অষ্টম ওভারে সাইফ হাসানের বলে তাসকিনকে ক্যাচ দিয়েছেন আরেক ওপেনার পারভেজ হোসেন। ৫ চার, ১ ছক্কায় ২৪ বলে ৩২ রান করেছেন এই বাঁহাতি।

এখন ব্যাটিংয়ে আছেন আরিফুল ইসলাম ও আফিফ হোসেন।

ঢাকা ক্যাপিটালস: ৫ ওভারে ৩৭/০।

ঢাকা ক্যাপিটালসের শুরুটা ধীর হলেও হাত খোলার চেষ্টা করছেন দুই ওপেনার পারভেজ হোসেন ও তৌফিক খান। প্রথম চার ওভারে ১৮ রান ওঠার পর পঞ্চম ওভারে ১৯ রান পেয়েছে ঢাকা।

ওভারটি করেছেন তাসকিন আহমেদ। প্রথম বলে বাই থেকে চার হয়েছিল। আর শেষ তিন বলে তাসকিনকে বাউন্ডারি–ছাড়া করেছেন পারভেজ।

টসে জিতেছেন ঢাকা ক্যাপিটালস অধিনায়ক মোহাম্মদ মিঠুন। তিনি আগে বোলিং বেছে নিয়েছেন।

সিলেটের হয়ে ইনিংস ওপেন করতে নেমেছেন তৌফিক খান ও পারভেজ হোসেন। ইমাদ ওয়াসিমের করা প্রথম ওভার থেকে ৪ রান নিয়েছেন দুজনে।

বিপিএল লিগ পর্বে আজকের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ঢাকা ক্যাপিটালস–সিলেট টাইটানস। ঢাকার এটি ষষ্ঠ ম্যাচ। আগের পাঁচ ম্যাচের দুটিতে জিতেছে মোহাম্মদ মিঠুনের দল।

আর সিলেটের এটি অষ্টম ম্যাচ। মেহেদী হাসান মিরাজের দল জিতেছে ৩টিতে।