খেলা

বিপিএল: ‘ভুল বোঝাবুঝি’ শেষে আউট হলেন ইফতিখার

January 11, 2026
3 months ago
By SAJ
বিপিএল: ‘ভুল বোঝাবুঝি’ শেষে আউট হলেন ইফতিখার

ইফতিখার যখন উইকেটে এসেছেন তখন রংপুরের রান ৭ ওভারে ৫৭। তিনি আউট হওয়ার সময় রংপুরের রান ১১.২ ওভারে ৭২।

১৫ বলে ৮ রান করে ফিরেছেন এই পাকিস্তানি। তাঁর ইনিংসে রংপুরের রানের গতিটাও থেমে গেছে।

হৃদয় ও ইফতিখার দুজনে মিলে ব্যাটিং করেছেন এখন পর্যন্ত ১৮ বল। এরমধ্যে ভুল বোঝাবুঝিতে কয়েকবারই রানআউটের সম্ভাবনা জেগেছিল। রংপুরের রানের গতিও অনেকটা থেমে গেছে। রংপুর সর্বশেষ বাউন্ডারি পেয়েছে ২৩ বল আগে।

আবারও ব্যর্থ হলেন লিটন। ১১ রান করে সন্দীপ লামিচানের বলে বড় শট খেলতে গিয়ে রায়ার্ন বার্লের হাতে ক্যাচ দিয়েছেন।

বিশ্বকাপের আগে লিটন, সাইফদের এমন ব্যর্থতা দুশ্চিন্তা বাড়ছে। এই বিষয়ে আরও জানতে চাইলে পড়ুন।

রংপুর: ৬ ওভারে ৫৪/১

খুব একটা ছন্দে ছিলেন না হৃদয়। নিজেদের দ্বিতীয় ম্যাচে ফিফটি করেছিলেন, তবে সেটিও খুব স্বচ্ছন্দে আসেনি। তবে আজ রাজশাহীর বিপক্ষে শুরু থেকেই সাবলীল ব্যাটিং করছেন হৃদয়। পাওয়ার প্লেতে তিনি করেছেন ২০ বলে ৩৬ রান।

রংপুর: ২ ওভারে ২১/০

আজ রংপুরের হয়ে ওপেন করছেন তাওহিদ হৃদয়, সঙ্গী কাইল মায়ার্স। প্রথম ২ ওভারের সবগুলো বল খেলে ২১ রান করেছেন হৃদয়।

দ্বাদশ বিপিএলের ২১তম ম্যাচে মুখোমুখি রাজশাহী ওয়ারিয়রস–রংপুর রাইডার্স। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের ম্যাচটিতে টসে জিতেছেন রাজশাহী অধিনায়ক নাজমুল হোসেন। তিনি আগে বোলিং বেছে নিয়েছেন।

এবারের আসরের রাজশাহী–রংপুরের এটি দ্বিতীয় লড়াই। গত ১ জানুয়ারি প্রথম ম্যাচ টাই হয়েছিল। পরে সুপার ওভারে জেতে রাজশাহী।