খেলা

বিপিএলের ম্যাচ শুরুর ২০ মিনিট আগে মাঠে লুটিয়ে পড়লেন ঢাকার কোচ

December 27, 2025
7 months ago
By SAJ
বিপিএলের ম্যাচ শুরুর ২০ মিনিট আগে মাঠে লুটিয়ে পড়লেন ঢাকার কোচ

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মিনিট বিশেক পর শুরু হবে ম্যাচ। রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটাররা মাঠের দুই প্রান্তে ওয়ার্ম আপ করছিলেন। তাদের সঙ্গে ছিলেন কোচিং স্টাফের সদস্যরা। এর মধ্যেই হুট করে মাঠে লুটিয়ে পড়েন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী।

তাঁকে ঘিরে জটলাও তৈরি হতে দেখা যায়। এখনও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। তবে তাঁকে মাঠে সিপিআর দিতে দেখা গেছে। অবস্থা খুব আশঙ্কাজনক বলে জানিয়েছেন ঢাকার টিম ম্যানেজমেন্টের সঙ্গে সংশ্লিষ্ট একজন। অ্যাম্বুলেন্সে করে তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে।

বিস্তারিত আসছে...।