খেলা

বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে: কত দিন থাকবে, ট্রফির সঙ্গে ছবি তোলা যাবে কি

January 14, 2026
3 months ago
By SAJ
বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে: কত দিন থাকবে, ট্রফির সঙ্গে ছবি তোলা যাবে কি

আজ আবারও বিশ্বকাপ ফুটবলের আসল ট্রফি আসছে বাংলাদেশে। এর আগে ফিফার ট্রফি ট্যুর বাংলাদেশে এসেছে ২০০২, ২০১৩ ও ২০২২ সালে। ফিফা ট্রফি ট্যুর শুরু হয় ২০০৬ সালে। এরপর প্রতিটি বিশ্বকাপের আগে নিয়ম করেই বিশ্বভ্রমণে বের হয়ে ভক্তদের কাছে গেছে বিশ্বকাপ ট্রফি। ২০২৬ বিশ্বকাপ ট্রফি ট্যুর শুরু হয়েছে ৩ জানুয়ারি। প্রথম গন্তব্য ছিল সৌদি আরব। এরপর আরও কয়েকটি দেশ ঘুরে এবার বাংলাদেশে আসবে ট্রফি। ১৫০ দিনের সফরটা শেষ হবে বিশ্বকাপে অন্যতম আয়োজক দেশ মেক্সিকোতে। ১২ জুন মেক্সিকোর বিখ্যাত আজতেকা স্টেডিয়ামে হবে ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটা।