বিশ্বকাপের ড্র : আসতে শুরু করেছেন অতিথিরা, চলে এসেছেন ডোনাল্ড ট্রাম্পও
ড্র অনুষ্ঠান বয়কট করার কথা জানিয়েছেন ইরান। কারণ, তাদের প্রতিনিধিদলের কয়েকজনের ভিসা মঞ্জুর করেনি যুক্তরাষ্ট্র। তেহরান টাইমস জানিয়েছে, প্রতিনিধি দলের মধ্যে তিনজনের ভিসা দেওয়া হয়নি।
এ নিয়ে বিস্তারিত পড়তে পারেন প্রথম আলোতে প্রকাশিত এই প্রতিবেদনে।
ড্রয়ের আগেই অপ্টার সুপারকম্পিউটার করেছে বিশ্বকাপ নিয়ে প্রথম ভবিষ্যদ্বাণী। চলুন দেখে নেওয়া যাক সুপারকম্পিউটারের চোখে কোন দলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা কতটুকু
কীভাবে হবে এই ড্র, কারা থাকছেন অনুষ্ঠানে, কোন দল আছে কোন পটে, সবকিছু জানতে পড়তে পারেন প্রথম আলোতে প্রকাশিত এই লেখাটি।
প্রথম আলোতে সরাসরি ধারাবিবরণী ছাড়াও ড্র অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে ফিফার অফিশিয়াল ওয়েবসাইট এবং ফিফার ইউটিউব চ্যানেলে।
আগামী বছরের ১১ জুন শুরু হবে ফুটবলের মহাযজ্ঞ—বিশ্বকাপ! উদ্বোধনী ম্যাচের ঠিক ১৮৮ দিন আগে ওয়াশিংটনে আজ বসছে দলগুলোর ভাগ্য নির্ধারণী মিলনমেলা— বিশ্বকাপের ড্র! যেসব দেশ এরই মধ্যে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে, তাদের জন্য এ এক রোমাঞ্চকর অপেক্ষা। আবার যেসব ফুটবলপ্রেমী এরই মধ্যে লটারিতে টিকিট কিনে ফেলেছেন, তাঁরাও জানতে পারবেন, কোন মাঠে কোন খেলা দেখার সৌভাগ্য (বা দুর্ভাগ্য) তাঁদের হবে!
ওয়াশিংটনের কেনেডি সেন্টারে হচ্ছে ড্র অনুষ্ঠান।
প্রথম আলোতে ড্র অনুষ্ঠানের সরাসরি ধারাবিবরণীতে সবাইকে স্বাগতম।