বিশ্বসুন্দরীদের সঙ্গে সামানজারের প্রথম দিনের নাশতা, দেখুন ১০ ছবিতে
August 10, 2026
2 months ago
By SAJ
১ / ১০প্রথম সকালের নাশতা খেতে সামানজার সাঈদ গিয়েছিলেন সাদা পোশাকে। ফ্লোর সমান লম্বা এই ড্রেপড গাউনে গ্রিক-অনুপ্রাণিত ড্রেপিংয়ের ছাপ আছেছবি: ফেসবুক থেকে২ / ১০তবে গাউনের গলার অংশটি বিশেষ, যা সরাসরি ভি নেকের নয়। বুকের ওপর দিয়ে সাদা কাপড়ের একটি র্যাপড প্যানেল এমনভাবে এসেছে, যা কাঁধের এক দিক ঢেকে রাখলেও আরেক দিক খোলা রেখেছে। গলার এই স্টাইল অনেকটা অ্যাসিম্যাট্রিক নেকলাইনের মতোছবি: ফেসবুক থেকে৩ / ১০সামানজার সাঈদের এই পোশাক ফ্যাশন হাউস ‘সেলিব্রিটি চয়েস’ থেকে নেওয়া। বিভিন্ন দেশের প্রতিযোগীদের মধ্যে সামানজারের এই পোশাক সকালের উপস্থিতির জন্য ঠিকঠাক বলে মনে করছেন অনেকেছবি: ফেসবুক থেকে৪ / ১০নাশতা খাওয়ার পাশাপাশি সামানজার সাঈদকে বিভিন্ন দেশের প্রতিযোগীর সঙ্গে কথাবার্তা বলতে দেখা গেছে। সুন্দরী প্রতিযোগিতার এমন ছোটখাটো বিষয়েও বিশেষভাবে নজরে রাখা হয়ছবি: ফেসবুক থেকে৫ / ১০জুলাই মাসে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ নির্বাচিত হওয়ার পর থেকেই পারসোনাল গ্রুমিংয়ে বিশেষভাবে প্রশিক্ষণ নিতে চেষ্টা করেছেন বাংলাদেশের এই সুন্দরীছবি: ফেসবুক থেকে৬ / ১০নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি বিভাগ থেকে স্নাতক শেষ করার পর কৌতূহল থেকেই নাম লিখিয়েছিলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায়। প্রথমবার অংশ নিয়েই জিতে নিয়েছেন মুকুট। আর যার কারণে জাতীয় পর্ব পেরিয়ে সামানজার এখন আন্তর্জাতিক মঞ্চে নিজেকে প্রমাণের সুযোগ পেলেনছবি: সামানজারের সৌজন্যে৭ / ১০৯ আগস্ট শুরু হওয়া মিস ওয়ার্ল্ডের এবারের আসরের ফাইনাল হবে ৫ সেপ্টেম্বর। এর মধ্যে প্রতিদিন নানান রকম সেশন ও পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে প্রতিযোগীদেরছবি: ফেসবুক থেকে৮ / ১০৮ আগস্ট বাংলাদেশ থেকে ভিয়েতনামে গেছেন সামানজার সাঈদ। এদিন তাঁকে দেখা যায় ফ্যাশন ব্র্যান্ড ‘সিজ’–এর নকশিকাঁথার নকশা করা স্লিট গাউনেছবি: মিস ওয়ার্ল্ড বাংলাদেশের পেজ থেকে৯ / ১০আজ ১০ আগস্ট অন্য আরেকটি ইভেন্টে সামানজার সাঈদ পরেছেন ল্যাভেন্ডার রঙের ড্রেপড ম্যাক্সি গাউন, যার হাতাটা বিশেষভাবে নজর কাড়ে কেপ স্টাইলের কারণেছবি: মিস ওয়ার্ল্ড বাংলাদেশের পেজ থেকে১০ / ১০সামানজার সাঈদ ভিয়েতনামে রওনা দেওয়ার আগে জানিয়েছিলেন, তিনি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন। সেই সঙ্গে বাংলাদেশের জনগণের কাছে তাঁর প্রত্যাশা, ভোটের পর্ব শুরু হলে নিজের দেশের প্রতিযোগীকে এগিয়ে রাখতে সময়মতো ভোট দেবেন সবাইছবি: মিস ওয়ার্ল্ড বাংলাদেশের পেজ থেকেআরও পড়ুনদেশবাসীর কাছে ভোট চাইলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ সামানজার সাঈদ০৬ আগস্ট ২০২৬আরও পড়ুনকে হলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬?১১ জুলাই ২০২৬প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুনফ্যাশন থেকে আরও দেখুনভিয়েতনামসুন্দরী প্রতিযোগিতামিস ওয়ার্ল্ডমিস ওয়ার্ল্ড বাংলাদেশ