খেলা

ব্যাটিংবান্ধব উইকেটে টসে জিতে বোলিংয়ে চট্টগ্রাম

January 9, 2026
4 months ago
By SAJ
ব্যাটিংবান্ধব উইকেটে টসে জিতে বোলিংয়ে চট্টগ্রাম

মোহাম্মদ নাঈম, অ্যাডাম রসিংটন (উইকেটকিপার), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, হাসান নওয়াজ, আসিফ আলী, মেহেদী হাসান (উইকেটকিপার), আমের জামাল, আবু হায়দার, তানভীর ইসলাম ও শরীফুল ইসলাম।

তানজিদ হাসান, মুহাম্মদ ওয়াসিম, নাজমুল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), আকবর আলী, রায়ান বার্ল, মেহরব হোসেন, তানজিম হাসান, রিপন মন্ডল, বিনুরা ফার্নান্দো ও সন্দ্বীপ লামিচানে।

‘কন্ডিশন খুব ভালো। রোদ আছে। পিচও ব্যাটিংয়ের জন্য ভালো। একটু ঘাস আছে। তবে সেটা খুব বেশি নয়। আমার মনে হয় এটা ব্যাটিংয়ের জন্য খুব ভালো পিচ। যে কারণে চট্টগ্রাম টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে, কারণ তারা জানে পরে এখানে (ব্যাটিংয়ে) সমস্যা হবে না। আমার মনে হয় লড়াইটা হবে রাজশাহীর টপ অর্ডার বনাম চট্টগ্রামের বোলারদের। দুই দলের ইনিংসেই পাওয়ার প্লে এবং প্রথম ১০ ওভার গুরুত্বপূর্ণ। আমার মনে হয় ১৭০–১৮০ ভালো স্কোর এই উইকেটে’—পিচ রিপোর্টে বললেন লঙ্কান অলরাউন্ডার পারভেজ মাহরুফ।

মাহরুফ আরও জানিয়েছেন, আজ যে পিচে খেলা হবে সেটা বিপিএলে এর আগে মাত্র একবারই ব্যবহার করা হয়েছে। অর্থাৎ ব্যাটিংয়ের জন্য ভালো উইকেট।

টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম রয়্যালস অধিনায়ক মেহেদী হাসান। চট্টগ্রামের একাদশে পরিবর্তন নেই।

রাজশাহী অধিনায়ক নাজমুল হোসেন টসে হেরেও ভাবছেন না। তাঁর ভাষায়, ‘উইকেট ভালো। বড় একটা সংগ্রহ গড়তে পারলে স্পিনাররা পরে ভালো করার সুযোগ পাবেন।’

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ বিপিএলের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি রাজশাহী ওয়ারিয়রস। কিছুক্ষণের মধ্যেই ম্যাচটি শুরু হবে।

৬ ম্যাচে ৪ জয় ও ২ হারে মোট ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে চট্টগ্রাম রয়্যালস। ৫ ম্যাচে ৪ জয় ও ১ হারে রাজশাহীর সংগ্রহও ৮ পয়েন্ট। কিন্তু চট্টগ্রামের (১.০৫৯) সঙ্গে রান রেটে পিছিয়ে চারে রাজশাহী (০.২০৬)। গতকাল নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে নিজেদের সর্বশেষ ম্যাচ জিতেছে রাজশাহী। টানা তিন ম্যাচ জিতে চট্টগ্রামের মুখোমুখি হচ্ছে এই ফ্র্যাঞ্চাইজি দলটি।