বাংলাদেশ

ছবির ফাইলনেম নিয়ে প্রথম আলোর ব্যাখ্যা

March 16, 2026
1 month ago
By SAJ
ছবির ফাইলনেম নিয়ে প্রথম আলোর ব্যাখ্যা

প্রথম আলোর ইংরেজি অনলাইনে প্রকাশিত একটি ছবি নিয়ে ১৫ মার্চ ২০২৬ তারিখ, রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে হওয়া আলোচনা আমাদের নজরে এসেছে। ছবিটির ইউআরএলের ফাইল লোকেশনে একজন সম্মানিত ব্যক্তির নামের পাশে অত্যন্ত অসৌজন্যমূলক একটি শব্দ ব্যবহৃত হয়েছিল।

প্রথম আলো অনুসন্ধান করে এই কাজের সঙ্গে একজন কর্মীর সংশ্লিষ্টতা চিহ্নিত করতে পেরেছে। প্রথম আলোর সাংবাদিকতার নীতি ও চর্চাবিরোধী এই কাজের জন্য সেই কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

প্রথম আলোর একজন কর্মীর এ ধরনের অপেশাদারি আচরণের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।