ছবিতে ছবিতে দেখুন বিশ্বকাপ ফাইনালের শুরু থেকে শেষ
July 20, 2026
4 weeks ago
By SAJ
১১ জুন ৪৮ দল নিয়ে শুরু হওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপের সমাপ্তি ঘটল ১৯ জুলাইয়ের স্পেন–আর্জেন্টিনা ফাইনাল দিয়ে। নিউ ইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামের ফাইনালে গোল হয়েছে মাত্র একটি, তাই বলে ১২০ মিনিটের খেলাটি একেবারে নিরুত্তাপও ছিল না। ফাইনালের ছবিতে দেখুন তেমনই কিছু মুহূর্ত।১ / ২০ফাইনাল দেখতে গ্যালারিতে হাজির ৮৮ হাজারের বেশি দর্শকরয়টার্স২ / ২০ম্যাচ শুরুর আগে দুই প্রজন্মের দেখা—মেসি ও ইয়ামালরয়টার্স৩ / ২০বল দখলের লড়াই কুকুরেয়া ও এনজোর। যদিও আর্জেন্টিনা তাতে সফল হয়েছে কমইরয়টার্স৪ / ২০ফ্রি কিক নেওয়ার আগে ইয়ামালের প্রস্তুতি, যদিও পরে লক্ষ্যভেদ করতে পারেননিরয়টার্স৫ / ২০হাফ টাইম শৈাতে শাকিরার পরিবেশনারয়টার্স৬ / ২০রিয়ানার সঙ্গে দুই ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনিও রোনালদোরয়টার্স৭ / ২০অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে দ্বিতীয় হলুদ কার্ডের জন্য লাল কার্ড দেখেন এনজো ফার্নান্দেজরয়টার্স৮ / ২০ফাইনালের মতো ম্যাচে তাঁর কারণে দলকে একজন কম নিয়ে খেলতে হবে, মাঠ ছাড়ার সময় দর্শকের কাছে ক্ষমা চাইলেন এনজোরয়টার্স৯ / ২০গোলের চেষ্টা স্পেনের, যদিও এমিলিয়ানো মার্তিনেজ তা প্রতিহত করেছেনরয়টার্স১০ / ২০১০৬তম মিনিটে আর পারলেন না এমিলিয়ানো। তোরেসের শট পৌঁছে গেল জালেরয়টার্স১১ / ২০শুরু থেকে ভালো খেললেও অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে মিলল গোলের দেখা। তোরেসের গোলটিতে দুর্দান্ত অ্যাসিস্ট করেছেন নিকো উইলিয়ামস। এক ফ্রেমে দুজনইরয়টার্স১২ / ২০বেজেছে শেষ বাঁশি। চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে উড়ছেন এরিক গার্সিয়া, আনন্দে মাটিতেই শুয়ে পড়লেন তাঁর এক সতীর্থরয়টার্স১৩ / ২০এবার আর হলো না! আরেকবার ট্রফি জেতা হলো না মেসিররয়টার্স১৪ / ২০শেষ বাঁশির পরপরই গ্যাঞ্জাম। স্পেনের গাভিকে ফেলে দেন আর্জেন্টিনার পারেদেসরয়টার্স১৫ / ২০বিশ্বকাপ ট্রফি হাতছাড়া! ফাকুন্দো মেদিনার চোখে জলরয়টার্স১৬ / ২০লামিনে ইয়ামালের বিশ্বকাপ জয়ের আনন্দের সঙ্গী ছোট ভাই কেইনেওরয়টার্স১৭ / ২০বিশ্বকাপ জয়ের স্মারক হিসেবে জাল কেটে নিচ্ছেন স্পেন দলের খেলোয়াড়–স্টাফরারয়টার্স১৮ / ২০রানার্সআপ পদক নিয়ে পোডিয়াম ছাড়ছেন মেসি, ট্রফিটা কাছেই ছিল, তবু যেন কত দূরে!রয়টার্স১৯ / ২০এই ট্রফি এখন রদ্রির, এই ট্রফি স্পেনেররয়টার্স২০ / ২০বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের ট্রফি উদ্যাপনরয়টার্সপ্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুনফুটবল থেকে আরও দেখুনআর্জেন্টিনা ফুটবল দলস্পেন ফুটবল দলবিশ্বকাপ ফুটবল ২০২৬ফটো ফিচার