জীবনযাপন

ছুটির পর কাজে ফিরতে ইচ্ছে করে না কেন

March 28, 2026
3 weeks ago
By SAJ
ছুটির পর কাজে ফিরতে ইচ্ছে করে না কেন

এর পেছনে আছে কিছু স্বাভাবিক মানসিক প্রক্রিয়া। দীর্ঘ বিরতিতে কাজের ধারাবাহিকতা ভেঙে যায়। ফলে আবার নতুন করে অভ্যস্ত হতে মস্তিষ্কের সময় লাগে।

একসঙ্গে অনেক সিদ্ধান্ত নিতে গিয়ে তৈরি হয় মানসিক ক্লান্তি। এ ছাড়া যোগ হয় ছুটি শেষে কাজে ফিরেই আগের মতো উৎপাদনশীল হয়ে ওঠার এক অদৃশ্য চাপ।

ভ্রমণ, ব্যস্ততা, ঘুমের অনিয়ম—সব মিলিয়ে শরীর অনেক সময় ক্লান্ত থাকে। ফলে কাজে ফেরার সময় মন ও শরীর কোনোটাই পুরোপুরি প্রস্তুত থাকে না। এই সময়টাকে সহজ করতে দরকার ছোট কিছু পরিবর্তন।

কাজে ফিরেই সব দায়িত্ব একসঙ্গে না নিয়ে ধীরে ধীরে কাজ করতে শুরু করুন।

জমে থাকা কাজগুলো গুরুত্ব অনুযায়ী ভাগ করে নিন।

ভাগ করে রাখা কাজগুলো করার জন্য নিজেকে সময় বেঁধে দিন।

হাঁটাহাঁটি ও শরীরচর্চা করুন। এটি মন ভালো রাখতে সাহায্য করে।

নিজের ওপর অতিরিক্ত চাপ না দিয়ে নিজেকে ধীরে ধীরে কাজে ফেরার সুযোগ দিন।

ছুটি শেষে কাজে ফিরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের প্রতি দৃষ্টিভঙ্গি বদলানো। ছুটির পরই পুরো গতিতে কাজ শুরু করতে হবে, এমন চাপ না নিয়ে নিজেকে কিছুটা সময় দেওয়া দরকার।

কাজে ফেরার এই সময়টা একটি মানিয়ে নেওয়ার প্রক্রিয়া। সেটিকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারলেই কমে যাবে চাপ এবং ফিরে আসবে কাজের ছন্দ।

সূত্র: সাইকোলজি টুডে