চ্যাম্পিয়নস লিগের শেষ চারে কারা মুখোমুখি, কবে খেলা
April 16, 2026
4 months ago
By SAJ
আতলেতিকো মাদ্রিদ, পিএসজি, আর্সেনাল ও বায়ার্ন মিউনিখ—সেমিফাইনালের চার দলকে পেয়ে গেছে উয়েফা চ্যাম্পিয়নস লিগ। এখন অপেক্ষা শেষ চারের জমজমাট লড়াইয়ের।
রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে বিদায় দেওয়া বায়ার্ন মিউনিখ সেমিফাইনালে পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিকে। ইংলিশ ক্লাব আর্সেনালের শেষ চারের প্রতিপক্ষ বার্সেলোনাকে বিদায় করা আতলেতিকো মাদ্রিদ।
সেমিফাইনালের প্রথম লেগ ২৮ ও ২৯ এপ্রিল। পরের সপ্তাহে ৫ ও ৬ মে দ্বিতীয় লেগ। বুদাপেস্টে ফাইনাল ৩০ মে।