ঢাকার কিছু এলাকায় আজ ৫ ঘণ্টা গ্যাস থাকবে না
December 24, 2025
7 months ago
By SAJ
বিতরণ লাইন স্থানান্তরের কাজের কারণে আজ বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেসার্স ইন্টারকন্টিনেন্টাল, ১ নম্বর মিন্টো রোড এলাকার বিতরণ লাইন স্থানান্তরের কাজ করা হবে। এ কারণে আজ বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৫ ঘণ্টা কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ (শাহবাগ থেকে বাংলামোটর পর্যন্ত) সড়কের উভয় পাশে থাকা সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ থাকতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।