বাংলাদেশ

ঢাকার যেসব এলাকায় আজ ৮ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে

April 23, 2026
5 months ago
By SAJ
ঢাকার যেসব এলাকায় আজ ৮ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে

রাজধানী ঢাকার আশকোনা, উত্তরখান, দক্ষিণখান, উত্তরা, কসাইবাড়ি, প্রেমবাগান, কাওলা, বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় আজ বৃহস্পতিবার গ্যাসের তীব্র স্বল্পচাপ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস লিমিটেড।

এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস জানায়, আজ বেলা ১টা থেকে রাত ৯টা পর্যন্ত (৮ ঘণ্টা) গ্যাসের তীব্র স্বল্পচাপ থাকবে। আশকোনা এলাকায় গ্যাসের স্বল্পচাপের সমস্যা সমাধানে পাইপ লাইনের জরুরি মেরামতকাজের জন্য এ সমস্যা হতে পারে।

এসব এলাকার গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।