বাংলাদেশ

ঢাকায় অভিযানের সময় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা গুলিবিদ্ধ

March 2, 2026
5 months ago
By SAJ
ঢাকায় অভিযানের সময় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা গুলিবিদ্ধ

রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদ রেললাইন সংলগ্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানের সময় গুলিবিদ্ধ হয়েছেন এক কর্মকর্তা।

আহত কর্মকর্তা হলেন অধিদপ্তরের খিলগাঁও অঞ্চলের পরিদর্শক সিদ্দিকুর রহমান (৪১)। আজ সোমবার দুপুর সোয়া ১২টার দিকে সায়েদাবাদ রেলক্রসিংয়ের পাশে তাঁকে গুলি করা হয় বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. ফজলুল হক খান।

মো. ফজলুল হক খান প্রথম আলোকে বলেন, অভিযানের সময় অজ্ঞাতপরিচয় সন্ত্রাসী মাদক কারবারি সিদ্দিকুর রহমানের বাঁ পায়ে গুলি করে পালিয়ে যায়। এতে তিনি আহত হন।

সিদ্দিকুর রহমানকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন বলে ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফারুক জানিয়েছেন।