বিনোদন

এ মাসেই মা হবেন অভিনেত্রী মৌসুমী, বেবি শাওয়ারে কারা এলেন

September 14, 2026
1 month ago
By SAJ
এ মাসেই মা হবেন অভিনেত্রী মৌসুমী, বেবি শাওয়ারে কারা এলেন
মা হতে চলেছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। মাতৃত্বের নতুন এই অধ্যায়কে ঘিরে সম্প্রতি নিজের বাসায় সহকর্মী ও কাছের মানুষদের নিয়ে হঠাৎই আয়োজন করেন বেবি শাওয়ার। আনন্দঘন সেই আয়োজনে প্রিয়জনদের সঙ্গে হাসি-আড্ডায় মেতে ওঠেন অভিনেত্রী। বেবি শাওয়ারের সেই বিশেষ মুহূর্তের ছবিতে দেখে নিতে পারেন।১ / ৭জুলাইয়ে ‘চরকি কার্নিভ্যাল’ প্রথম মা হওয়ার খবর দেন অভিনেত্রী মৌসুমী হামিদ। এবার তিনি ধরা দিলেন বেবি শাওয়ারের ছবিতে।ছবি: মৌসুমী হামিদের সৌজন্যে২ / ৭সম্প্রতি তিনি মাতৃত্বের এই অধ্যায়কে ঘিরে নিজের বাসার ছাদে আয়োজন বেবি শাওয়ারের। একই সঙ্গে এটা ছিল গেট টুগেদার।ছবি: মৌসুমী হামিদের সৌজন্যে৩ / ৭বেবি শাওয়ারের এ আনন্দের মুহূর্তে সহকর্মী হিসেবে শুভেচ্ছা জানাতে এসেছিলেন শ্যামল মাওলা, নাজিয়া হক অর্ষা, অহনা রহমান, নূর ইমরান মিঠু, গায়িকা ঐশীসহ অনেকে।ছবি: মৌসুমী হামিদের সৌজন্যে৪ / ৭বেবি শাওয়ারের পর স্বামীর সঙ্গে মৌসুমী হামিদ। তাঁর স্বামী আবদুল ওয়াদুদ। তিনি ব্যবসায়ের সঙ্গে জড়িত।ছবি: মৌসুমী হামিদের সৌজন্যে৫ / ৭মৌসুমী ও ওয়াদুদ দীর্ঘ ১৪ বছরের পুরোনো বন্ধু। তাঁদের মধ্যে অনেক বিষয়ে মিল থাকার কারণেই মৌসুমী এই বিয়ের সিদ্ধান্ত নেন।ছবি: মৌসুমী হামিদের সৌজন্যে৬ / ৭মৌসুমী জানান, স্বল্প পরিসরে বন্ধুরা তাঁর মা হওয়াকে ঘিরে এ আয়োজন করেন। এ কারণে অনেককেই জানাতে পারেননি। সেখানে মাছ, ভাতসহ দেশীয় সব খাবার দিয়ে অতিথিদের আপ্যায়ন করেন।ছবি: মৌসুমী হামিদের সৌজন্যেআরও পড়ুনমা হতে চলেছেন মৌসুমী, জানালেন বিয়ের খবরও০৪ জুলাই ২০২৬৭ / ৭সব ঠিক থাকলে মৌসুমী হামিদ এ মাসেই মা হবেন। এ জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।ছবি: মৌসুমী হামিদের সৌজন্যেপ্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুনটেলিভিশন থেকে আরও দেখুনতারকার বিয়েগর্ভাবস্থায়তারকার সন্তানমৌসুমী হামিদ