খেলা

এই ‘লজ্জা’ পাকিস্তানকে দিতে পেরেছে শুধুই বাংলাদেশ

May 20, 2026
2 weeks ago
By SAJ
এই ‘লজ্জা’ পাকিস্তানকে দিতে পেরেছে শুধুই বাংলাদেশ

যেকোনো বিষয়ে প্রথম হওয়ার আলাদা একটা গৌরব আছে। টেস্ট ইতিহাসে কোনো অর্জনে প্রথম হলে তো কথাই নেই। হিরণ্ময় স্মৃতির পাতার অংশ হয়ে ওঠা সেই অর্জন। সিলেট টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারানোর মধ্য দিয়ে এমনই এক অনন্য অর্জনের দেখা পেল বাংলাদেশ।

দুই টেস্টের এই সিরিজে মিরপুরে প্রথম টেস্ট ১০৪ রানে জেতে বাংলাদেশ। অর্থাৎ এই সিরিজে বাংলাদেশের মাটিতে ২-০ ব্যবধানে ধবলধোলাই হলো পাকিস্তান। ২০২৪ সালের আগস্ট-সেপ্টেম্বরে পাকিস্তানের মাটিতে দুই টেস্টের সিরিজেও স্বাগতিকদের ধবলধোলাই করেছিল বাংলাদেশ। পাকিস্তানকে পাকিস্তানে ও ঘরের মাঠে ধবলধোলাই বাংলাদেশকে টেস্ট ইতিহাসের একটি পাতায় বানিয়েছে ‘ফার্স্ট বয়।’

রেকর্ডটি হলো, টেস্ট ইতিহাসে প্রথম দল হিসেবে পাকিস্তানকে পাকিস্তানে ও দেশের মাটিতে ধবলধোলাই করা প্রথম দল বাংলাদেশ। দুই বছর আগে পাকিস্তানের মাটিতে সেই সিরিজ জয় এবং এবার ঘরের মাঠে সিরিজ জয়ের সুবাদে এই অর্জনের দেখা পেল নাজমুল হোসেনের দল।

পাকিস্তানকে তাদের মাটিতে টেস্ট সিরিজে এ পর্যন্ত ধবলধোলাই করতে পেরেছে মাত্র দুটি দল—ইংল্যান্ড ও বাংলাদেশ। কিন্তু ইংল্যান্ড ইংল্যান্ডে টেস্ট সিরিজে পাকিস্তানকে কখনো ধবলধোলাই করতে পারেনি। নিজেদের মাঠে পাকিস্তানকে ধবলধোলাই করতে পেরেছে পাঁচটি দল—অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ।