খেলা

গোল, উদযাপন এবং ব্রাজিলের এক স্বস্তির জয়

June 20, 2026
1 month ago
By SAJ
গোল, উদযাপন এবং ব্রাজিলের এক স্বস্তির জয়
মরক্কোর সঙ্গে ড্র করার পর ব্রাজিলের সমর্থকেরা কিছুটা হতাশ হয়েছিলেন। তবে আজ হাইতির বিপক্ষে ৩-০ গোলের বড় জয় সেই হতাশা অনেকটাই দূর করে দিয়েছে। পুরো ৯০ মিনিটের ম্যাচে ছিল চমৎকার সব মুহূর্ত। আসুন, ম্যাচের পরতে পরতে লুকিয়ে থাকা সেই লড়াই, রোমাঞ্চ আর উদযাপনের সুন্দর দৃশ্যগুলো এই ছবির অ্যালবামে দেখে নেওয়া যাক—১ / ৭২০০২ সালে ব্রাজিলকে সর্বশেষ বিশ্বকাপ জিতিয়েছিলেন রোনালদিনিও। আজ যখন ভিনিসিয়ুসের মতো তরুণেরা মাঠে খেলছেন, তখন কি আর তাঁর ঘরে বসে থাকা সাজে?এএফপি২ / ৭ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ম্যাচ তখনো শুরুই হয়নি। কিন্তু ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাস ঠিকই শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত সেই উচ্ছ্বাস নিয়েই গ্যালারি ছেড়েছেন তাঁরারয়টার্স৩ / ৭ব্রাজিল–হাইতি ম্যাচে বসেছিল তারকাদের মিলনমেলা। গ্যালারিতে দেখা মেলে রোনালদো নাজারিও এবং কাকাদের (পেছনে)এএফপি৪ / ৭দুই গোল করেছেন, একটু ভিন্নভাবে উদযাপন তো করতেই পারেন কুনিয়া! তাইতো এমন ‘হ্যাং টেন’ ভঙ্গিএএফপি৫ / ৭ব্রাজিলের চেয়ে পিছিয়ে আছে দল। তাই বলে কি হতাশ হাইতির দর্শক? উচ্ছ্বাসে ফুটে উঠেছে ভিন্ন ছবিরয়টার্স৬ / ৭ম্যাচের প্রথম ৪০ মিনিট দারুণ খেলেছিলেন রাফিনিয়া। এরপর চোট পেয়ে তিনি মাঠ ছাড়ায় কার্লো আনচেলত্তির কপালে চিন্তার ভাঁজ চওড়াই হলোরয়টার্স৭ / ৭কোনো বাধাই আটকে রাখতে পারলো না ব্রাজিলকে। ম্যাচজুড়ে বারবার দেখা গেছে তাদের সেই চেনা ও অপ্রতিরোধ্য রূপ। শত চেষ্টার পরও হাইতি তাদের থামাতে পারেনি; শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে ব্রাজিলরয়টার্সপ্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুনফুটবল থেকে আরও দেখুনফটো ফিচার ফিফা বিশ্বকাপ ২০২৬ব্রাজিল ফুটবল দল বিশ্বকাপ ফুটবল ২০২৬