বাংলাদেশ

গ্রেপ্তারের পর আতাউর রহমান বিক্রমপুরী কারাগারে

December 24, 2025
5 months ago
By SAJ
গ্রেপ্তারের পর আতাউর রহমান বিক্রমপুরী কারাগারে

গ্রেপ্তারের পর আতাউর রহমান বিক্রমপুরীকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, আতাউর রহমানের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তিন মাসের আটকাদেশ দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে তাঁকে আজ বুধবার সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ পাঠানো হয়।

এর আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে আতাউর রহমানকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়েছিল।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান আজ দুপুরের দিকে প্রথম আলোকে বলেন, গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অনুরোধে আতাউর রহমানকে গতকাল মঙ্গলবার রাতে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়। তাঁকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তারের পর তাঁকে জিএমপিতে হস্তান্তর করা হয়।

এখন টঙ্গী পূর্ব থানা-পুলিশ জানাল, আতাউর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে।