খেলা

হানিফ মোহাম্মদের পর তানজিদ—সংখ্যার খেলায় ডারউইনে দ্বিতীয় দিন

August 14, 2026
5 days ago
By SAJ
হানিফ মোহাম্মদের পর তানজিদ—সংখ্যার খেলায় ডারউইনে দ্বিতীয় দিন

টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। টেস্ট ক্যারিয়ারে এটি তাঁর প্রথম সেঞ্চুরিও।

১৯৬৪ সালে পাকিস্তান কিংবদন্তি হানিফ মোহাম্মদের পর এশিয়ার দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে ক্যারিয়ারের প্রথম টেস্ট ইনিংসেই সেঞ্চুরি করলেন তানজিদ।

টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ বল খেললেন আটে নামা হাসান মাহমুদ। গত বছর সিলেট টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ৫৮ বল খেলার পরিসংখ্যান ছাপিয়ে গেলেন। প্রথম শ্রেণির ক্রিকেটেও আজকের ইনিংসে সর্বোচ্চ বল খেললেন এই পেসার। ৭৬ বলে ১৩ রানে অপরাজিত আছেন।

টেস্টে ফিল্ডার হিসেবে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ডে জো রুটের পাশে বসলেন স্টিভেন স্মিথ। আজ দ্বিতীয় দিনে তিনটি ক্যাচ নিয়ে ছুঁয়ে ফেললেন ইংল্যান্ড অধিনায়কের রেকর্ড।

প্রথম ইনিংসে ১০০+ রানে পিছিয়ে পড়ার পর অস্ট্রেলিয়া সর্বশেষ টেস্ট জিতেছে ২০১০ সালে, সিডনিতে পাকিস্তানের বিপক্ষে।

২১ বছরের টেস্ট ক্যারিয়ারে আজই প্রথম অস্ট্রেলিয়ায় ব্যাটিংয়ে নেমেছিলেন মুশফিকুর রহিম।