শিক্ষা

ইউনিসেফে ইন্টার্নশিপ, আবেদন করতে পারবেন শিক্ষার্থী ও সদ্য স্নাতকেরা

September 12, 2026
1 month ago
By SAJ
ইউনিসেফে ইন্টার্নশিপ, আবেদন করতে পারবেন শিক্ষার্থী ও সদ্য স্নাতকেরা

আন্তর্জাতিক শিক্ষার্থী ও সাম্প্রতিক গ্র্যাজুয়েটদের জন্য ২০২৬ সালের ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু করেছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। বিভিন্ন দেশ ও ক্ষেত্রে এসব ইন্টার্নশিপের সুযোগ রয়েছে। কিছু পদে ইন্টার্নদের মাসিক স্টাইপেন্ডসহ অন্যান্য আর্থিক সুবিধা দেওয়ার সুযোগ রয়েছে।

ইউনিসেফের ইন্টার্নশিপ সাধারণত ৬ থেকে ২৬ সপ্তাহ মেয়াদি হয়ে থাকে। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী এসব সুযোগের জন্য আবেদন করতে পারবেন।

ইউনিসেফের ইন্টার্নশিপে আবেদন করতে হলে প্রার্থীদের কয়েকটি শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে:

স্নাতক, স্নাতকোত্তর বা পিএইচডি পর্যায়ে অধ্যয়নরত হতে হবে অথবা গত দুই বছরের মধ্যে স্নাতক সম্পন্ন করতে হবে।

বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।

ইউনিসেফের কর্মভাষা ইংরেজি, স্প্যানিশ বা ফরাসির অন্তত একটি ভাষায় দক্ষতা থাকতে হবে। যে অফিসে আবেদন করা হবে, প্রয়োজনে সেই অফিসের ভাষাতেও দক্ষতা প্রয়োজন হতে পারে।

যেসব সুবিধা মিলবে

ইন্টার্নশিপের ধরন ও কর্মস্থল অনুযায়ী সুবিধা ভিন্ন হতে পারে। এসব ইন্টার্নশিপে মাসিক স্টাইপেন্ড দেওয়ার সুযোগ রয়েছে। কিছু ক্ষেত্রে জীবনযাত্রার ব্যয়ের জন্য অতিরিক্ত অর্থ এবং ভিসা ও যাতায়াত ব্যয়ের জন্য এককালীন সহায়তাও দেওয়া হতে পারে।

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনের ক্ষেত্রে সাধারণত জীবনবৃত্তান্ত, কভার লেটার, একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও পাসপোর্টের মতো কাগজপত্র প্রয়োজন হবে। নির্দিষ্ট পদের ক্ষেত্রে অতিরিক্ত নথি চাওয়া হতে পারে।

ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ

ইন্টার্নশিপের আবেদনের শেষ তারিখ পদভেদে আলাদা। তাই যে পদের জন্য আবেদন করা হবে, সেই পদের বিজ্ঞপ্তিতে দেওয়া নির্ধারিত সময়সীমা অনুসরণ করতে হবে।