বাংলাদেশ

জাগপার মুখপাত্র রাশেদ প্রধানের পিএসকে নিয়ে গেছে পুলিশ

April 17, 2026
4 months ago
By SAJ
জাগপার মুখপাত্র রাশেদ প্রধানের পিএসকে নিয়ে গেছে পুলিশ

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানের ব্যক্তিগত সচিব (পিএস) জনি নন্দীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে রাশেদ প্রধানের বাসার সামনে থেকে জনি নন্দীকে নিয়ে যায় পুলিশ।

পুলিশের মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে জাগপাপ্রধানের আক্রমণাত্মক মন্তব্যের প্রতিবাদে তাঁর বাসার সামনে কয়েকজন অবস্থান নেন। এ সময় পুলিশ তাঁদের সরিয়ে দেয়। রাশেদ প্রধানের বাসার অদূরে আন্দোলনকারী দুই ব্যক্তি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় রাশেদ প্রধানের পিএস জনি নন্দী আন্দোলনকারীদের ওপর হামলা চালান। একপর্যায়ে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য মোহাম্মদপুর থানায় নিয়ে যায়।

পুলিশ কর্মকর্তা জুয়েল রানা আরও বলেন, জিজ্ঞাসাবাদ শেষে জনি নন্দীকে ছেড়ে দেওয়া হতে পারে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাশেদ প্রধানের বাসার সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।