বাংলাদেশ

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতাকে গুলি

December 22, 2025
3 months ago
By SAJ
খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতাকে গুলি

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মো. মোতালেব শিকদারকে (৪২) গুলি করা হয়েছে। আজ সোমবার দুপুর পৌনে ১২টার দিকে নগরের সোনাডাঙ্গা এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে।

এনসিপির খুলনা মহানগরের একজন সংগঠক সাইফ নেওয়াজ প্রথম আলোকে বলেন, মোতালেব শিকদার এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও খুলনা বিভাগীয় আহ্বায়ক। কিছুদিনের মধ্যে খুলনায় দলের একটি বিভাগীয় শ্রমিক সমাবেশ হওয়ার কথা ছিল। সেটা নিয়ে তিনি কাজ করছিলেন।

সোনাডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ মণ্ডল প্রথম আলোকে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোতালেব নামে এক ব্যক্তিকে দুর্বৃত্তরা গুলি করলে উপস্থিত জনতা তাঁকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যান। পরে সেখান থেকে তাঁর মাথার সিটি স্ক্যান করার জন্য সিটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়। নগরের সোনাডাঙ্গা এলাকায় গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পেছন দিকের একটি বাসার মধ্যে তাঁকে গুলি করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।