বিনোদন

মাত্র ৩০ বছরেই মারা গেছেন অভিনেত্রী, কী হয়েছিল

April 22, 2026
3 months ago
By SAJ
মাত্র ৩০ বছরেই মারা গেছেন অভিনেত্রী, কী হয়েছিল

হরিয়ানভি অভিনেত্রী দিবাঙ্কা সিরোহি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৩০ বছর। মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হন দিবাঙ্কা। পরে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

দিবাঙ্কা সিরোহির মৃত্যুর খবরে হরিয়ানা অঞ্চলের শিল্পীরা শোক প্রকাশ করেছেন। তবে পরিবারের তরফ থেকে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি।

উত্তর প্রদেশের বুলন্দশহরে জন্ম ও বেড়ে ওঠা দিবাঙ্কার। তবে তিনি হরিয়ানার বিনোদন অঙ্গনে কাজ করতেন। এই অঞ্চলের সংস্কৃতি ‘হরিয়ানভি’ নামে পরিচিত।দিবাঙ্কা গাজিয়াবাদে পরিবারের সঙ্গে বসবাস করতেন। বুধবার বিকেলে গজিয়াবাদে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে দিবাঙ্কার শেষকৃত্য হয়েছে।

কে এই দিবাঙ্কা সিরোহিউত্তর প্রদেশের মেয়ে দিবাঙ্কা হরিয়ানভি বিনোদন জগতে নিজের জায়গা তৈরি করে নিয়েছিলেন। ৫০টির বেশি হরিয়ানভি গানের ভিডিওতে মডেলিং করেছেন তিনি। সময়ের সঙ্গে তিনি আঞ্চলিক সংগীত অঙ্গনের পরিচিত মুখ হয়ে ওঠেন।ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত হওয়ার আগে সামাজিক মাধ্যমেও দিবাঙ্কা ব্যাপক জনপ্রিয়তা পান। তাঁর তৈরি বিভিন্ন কনটেন্ট ভাইরাল হয়ে তাঁকে শক্তিশালী ভক্তগোষ্ঠী গড়ে তুলতে সহায়তা করে।

এক সাক্ষাৎকারে দিবাঙ্কা সিরোহি বলেন, ‘ছোটবেলা থেকেই অভিনয় ও নাচের প্রতি আমার আগ্রহ ছিল। দীপাবলির সময় আমি নীল স্যুট পরে “মেরি মাম্মি নু পসন্দ নি তু” গানে একটি টিকটক ভিডিও বানাই। ভিডিওটি ভাইরাল হয়ে যায়। ভিডিওটি প্রায় দুই কোটি ভিউ পায়। এরপর টিকটকে আমার অনুসারীর সংখ্যা ৫০ লাখে পৌঁছে যায়।’চৌধুরী চরণ সিং ইউনিভার্সিটি থেকে স্নাতক শেষে করেন দিবাঙ্কা। পরে সিকিম থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

মানিকন্ট্রোল অবলম্বনে