জীবনযাপন

মিস ওয়ার্ল্ড ২০২৬–এর ফাইনালে বাদ পড়লেন বাংলাদেশের সামানজার সাঈদ

September 5, 2026
1 month ago
By SAJ
মিস ওয়ার্ল্ড ২০২৬–এর ফাইনালে বাদ পড়লেন বাংলাদেশের সামানজার সাঈদ
১ / ৬মিস ওয়ার্ল্ড ২০২৬–এর ফাইনালে বাদ পড়েছেন বাংলাদেশের প্রতিযোগী সামানজার সাঈদছবি: ভিডিও থেকে২ / ৬সেরা চল্লিশ জনের তালিকায় নাম নেই তাঁর। সামানজার ছিলেন এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের প্রতিযোগীছবি: ফেসবুক থেকে৩ / ৬এশিয়া ও ওশেনিয়া থেকে যে ১০ জন সেরা চল্লিশে গেলেন—মিস মালয়েশিয়া, মিস ইন্দোনেশিয়া, মিস ফিলিপাইন, মিস ভিয়েতনাম, মিস কম্বোডিয়া, মিস চীন, মিস কুক আইল্যান্ডস, মিস ভারত, মিস তুরস্ক ও মিস লেবাননছবি: ফেসবুক থেকে৪ / ৬সামানজার সাঈদের প্রকল্প নির্বাচিত হয়েছিল ‘বিউটি উইথ আ পারপাস’ ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে এশিয়া অ্যান্ড ওশেনিয়া অঞ্চলে সামানজার সেরা ছয়ে ছিলেন। তবে ফাইনালে সেরা চল্লিশের তালিকায় তিনি নেইছবি: ফেসবুক থেকে৫ / ৬এর আগে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ক্রাউনিং সেরেমনিতে বিজয়ী হয়েছিলেন সামানজার সাঈদ। ১১ জুলাই রাজধানীর র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের মল্লিকা হলে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর মাথায় বিজয়ীর মুকুট পরানো হয়ছবি: ফেসবুক থেকে৬ / ৬নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি বিভাগ থেকে স্নাতক শেষ করার পর কৌতূহল থেকেই নাম লিখিয়েছিলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায়। প্রথমবার অংশ নিয়েই জিতে নিয়েছিলেন মুকুট। আর সেখান থেকেই সুযোগ আসে ভিয়েতনামের বৈশ্বিক আসরে অংশ নেওয়ার। তবে ফাইনালে আশানুরুপ ফলাফল করতে পারেননি সামানজারছবি: ফেসবুক থেকেআরও পড়ুনমিস ওয়ার্ল্ড ২০২৬–এর ফাইনাল শুরু হচ্ছে কিছুক্ষণের মধ্যে, কীভাবে বেছে নেওয়া হবে সেরা সুন্দরীকে১ ঘণ্টা আগেপ্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুনফ্যাশন থেকে আরও দেখুনপ্রতিযোগিতামডেলমিস ওয়ার্ল্ডবিশ্বসুন্দরী