খেলা

মোমেন্ট অব দ্য ডে

June 15, 2026
2 months ago
By SAJ
মোমেন্ট অব দ্য ডে
১ / ১২গোল করেছেন ইয়াসিন আয়ারি (১৮)। তাঁকে ঘিরে উদ্‌যাপনে সতীর্থরা। তবে গোলটি বাবার দেশ তিউনিসিয়ার বিপক্ষে বলে আয়ারি নির্লিপ্ত। হাত উঁচিয়ে যেন ক্ষমাও চাইলেন। তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচটিতে সুইডেন জিতেছে ৫–১ গোলেএএফপি২ / ১২ইকুয়েডরের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগির দিকেই যাচ্ছিল আইভরি কোস্ট। কিন্তু ৯০ মিনিটে আমাদ দিয়ালোর গোলে ১–০ ব্যবধানে এগিয়ে যায় আফ্রিকার দলটি। শেষ পর্যন্ত দিয়ালোর ওই গোলেই জিতেছে আইভরি কোস্ট। গোলের পর দিয়ালোর উদ্‌যাপনএএফপি৩ / ১২নেদারল্যান্ডসের বিপক্ষে দুবার পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের গোলে ড্র করার আনন্দ জাপানের খেলোয়াড়দেরএএফপি৪ / ১২বিশ্বকাপে কুরাসাওয়ের অভিষেক মাটি করেছে জার্মানি। ৭ গোল করেছে দলটির জালে। ম্যাচে গোল করে কাই হাভার্টজের উদ্‌যাপনএএফপি৫ / ১২তুরস্কের বিপক্ষে অস্ট্রেলিয়া জিতেছে ২–০ গোলে। এই জয়ে ৮টি সেভ করে আসল নায়ক অস্ট্রেলিয়ান গোলকিপার প্যাট্রিক বিচএএফপি৬ / ১২হাইতির বিপক্ষে স্কটল্যান্ড জিতেছে ১–০ গোলে। ৩৬ বছর পর স্কটিশরা বিশ্বকাপে জিতেছে জন ম্যানগিনের গোলে (৭ নম্বর জার্সি)এএফপি৭ / ১২মরক্কোর বিপক্ষে গোল হজম করে হারের শঙ্কায় ছিল ব্রাজিল। ভিনিসিয়ুস গোল করে সেই শঙ্কা কাটানোর আনন্দে যেন পাখা মেলার চেষ্টা করলেনএএফপি৮ / ১২১৭ মিনিটে সুইজারল্যান্ডের গোল হজম করে হারের শঙ্কায় ছিল কাতার। কিন্তু ম্যাচে যোগ করা সময়ে বুয়ালেম খুখির সমতাসূচক গোলের পর আনন্দে প্রায় উন্মাদ বনে যান কাতারের খেলোয়াড়রা। ড্র করে বিশ্বকাপে যে প্রথম পয়েন্ট পেয়েছে কাতার! এই আনন্দ তাই জয়ের সমানরয়টার্স৯ / ১২একজনের ওপর আরেকজন লুটিয়ে পড়েছেন, কেউ আবার কোচকে কাছে পেয়ে তাঁকেও কাছে টেনে নিচ্ছেন। দৃশ্যটা যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে ম্যাচের শেষ বাঁশির পরের মুহূর্তের। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচটিতে ৪–১ গোলে জিতেছে স্বাগতিক যুক্তরাষ্ট্রএএফপি১০ / ১২‘বি’ গ্রুপে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ১–০ গোলে পিছিয়ে পড়েছিল কানাডা। কিন্তু বদলি নেমে ৭৯ মিনিটে করা গোলে স্বাগতিকদের সমতায় ফেরান ফরোয়ার্ড কাইল লারকিন। গোলের পর তাঁর এই স্বস্তির উদ্‌যাপনের সঙ্গে গোটা কানাডাও যেন হাঁপ ছেড়ে বেঁচেছে। পরে ম্যাচটি ১–১ গোলেই ড্র করে বিশ্বকাপে প্রথম পয়েন্টও পেয়েছে কানাডাএএফপি১১ / ১২‘এ’ গ্রুপে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পিছিয়ে পড়েছিল দক্ষিণ কোরিয়া। ম্যাচের শুরু থেকে ভালো খেলেেও গোল হজমে বেশ চাপেই পড়ে যায় এশিয়ান দলটি। তবে ৬৭ মিনিটে হোয়াং ইন-বমের এই শটেই সমতা আনে দক্ষিণ কোরিয়া। পরে ২–১ গোলে জেতে ম্যাচওএএফপি১২ / ১২২০২৬ বিশ্বকাপে প্রথম গোলটি করছেন মেক্সিকোর হুলিয়ান কিনিয়োনেস। মেক্সিকো সিটিতে আজ ৩ লাল কার্ডের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২–০ গোলে হারিয়েছে মেক্সিকো। এই প্রথম উদ্বোধনী ম্যাচ জিতে বিশ্বকাপ শুরু করল মেক্সিকো।রয়টার্সপ্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুনফুটবল থেকে আরও দেখুনমোমেন্টস অব দ্য ডেবিশ্বকাপ ফুটবল ২০২৬