মুগদার বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের মরদেহ উদ্ধার
June 2, 2026
3 days ago
By SAJ
রাজধানীর মুগদার একটি বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হোসাইন শুভর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে উত্তর মুগদা এলাকার ওই বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের সবুজবাগ অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জাহিদ হাসান প্রথম আলোকে বলেন, তানভীর হোসাইন উত্তর মুগদার ওই বাসায় একাই থাকতেন। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ঘটনার বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।