অর্থনীতি

ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে বাণিজ্যসচিব মাহবুবুর রহমানের মৃত্যু

April 16, 2026
6 months ago
By SAJ
ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে বাণিজ্যসচিব মাহবুবুর রহমানের মৃত্যু

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান আজ শুক্রবার সকাল ৬টা ২৫ মিনিটের দিকে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় গত সোমবার তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে তাঁর ম্যালেরিয়া শনাক্ত হয়।

মাহবুবুর রহমান ১৩তম বিসিএস শুল্ক ও আবগারি ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন। গত ২৫ ফেব্রুয়ারি তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব পদে যোগদান করেন। তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন।

বাণিজ্যসচিব মাহবুবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।