নাহিদ ইসলামের প্রার্থিতার বৈধতা নিয়ে রিট
February 9, 2026
2 months ago
By SAJ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাহিদ ইসলামের প্রার্থিতার বৈধতা নিয়ে রিট হয়েছে। নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক।
রিটটি করেছেন একই আসনের বাংলাদেশ জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী শামিম আহমেদ।
গতকাল রোববার রিটটি দায়ের করা হয় বলে জানিয়েছেন শামিম আহমেদের আইনজীবী মোহাম্মদ মজনু মোল্যা।
মজনু মোল্যা জানিয়েছেন, আগামীকাল মঙ্গলবার রিটটি শুনানির জন্য হাইকোর্টে উপস্থাপন করা হবে।