খেলা

নেইমারদের কাঁদিয়ে ইতিহাস গড়লেন হলান্ডরা

July 5, 2026
1 month ago
By SAJ
নেইমারদের কাঁদিয়ে ইতিহাস গড়লেন হলান্ডরা

নেইমার কাঁদছেন! তাঁকে সান্ত্বনা দিতে ছুটে এসেছেন ভিনিসিয়ুস জুনিয়র। কিন্তু ভিনিসিয়ুসকে সান্ত্বনা দেবে কে? বিশ্বকাপে ব্রাজিলের হয়ে অনেকটাই একাই লড়ে গেলেন এই উইঙ্গার। কিন্তু আজ আর কিছুতেই কিছু হলো না।

আজ সবাইকে একাই ছায়ায় ঢেকে দিলেন অবিশ্বাস্য আর্লিং হলান্ড। তাঁর জোড়া গোলেই নরওয়ের কাছে ২–১ গোলে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিল ব্রাজিল। ১৯৯০ সালের পর এই প্রথম বিশ্বকাপে এত তাড়াতাড়ি বিদায় নিতে হলো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

অন্যদিকে নরওয়ে গড়েছে নতুন ইতিহাস। বিশ্বকাপে এটিই তাদের সেরা সাফল্য। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এবার তাদের প্রতিপক্ষ হবে মেক্সিকো কিংবা ইংল্যান্ড।

বিস্তারিত আসছে...