খেলা

নেইমারের ফেরার দিনে ব্রাজিলের কে কেমন খেললেন

June 25, 2026
1 month ago
By SAJ
নেইমারের ফেরার দিনে ব্রাজিলের কে কেমন খেললেন

আলিসন (৭/১০)ম্যাচের বেশির ভাগ সময় তিনি ছিলেন দর্শক। তবে দ্বিতীয়ার্ধে পরপর দুটি দারুণ সেভ করেন।

দানিলো (৬/১০)খুব একটা পরীক্ষা হয়নি দানিলোর। দ্বিতীয়ার্ধে ফাউল করে হলুদ কার্ড দেখেন। লাল কার্ড না পাওয়ায় তাঁর ভাগ্য ভালো বলতে হবে।

মার্কিনিওস (৬/১০)স্কটল্যান্ডের ধারহীন আক্রমণভাগের কারণে তাঁর রাতটা বেশ সহজই ছিল। পাসিং ভালো ছিল।

গ্যাব্রিয়েল মাগালাইস (৭/১০)ম্যাচের শুরুতেই একটি বড় আক্রমণ আটকে দেন। ব্যক্তিগত লড়াইগুলোতে আধিপত্য দেখিয়েছেন, সফল পাস দিয়েছেন বেশ কিছু।

দগলাস সান্তোস (৬/১০)বেন গ্যানন–ডোকের বিপক্ষে তাঁকে কঠিন পরীক্ষা দিতে হয়েছে। তবে আক্রমণে ভালো সহায়তা করেছেন।

ব্রুনো গিমারাইস (৮/১০)

তাঁর নিখুঁত ক্রস থেকে এসেছে ভিনিসিয়ুসের দ্বিতীয় গোল। কুনিয়ার গোলের পেছনেও তাঁর দারুণ বুদ্ধিমত্তার অ্যাসিস্ট ছিল।

কাসেমিরো(৭/১০)

ব্রাজিলের ডি-বক্সের ভেতরে চমৎকার একটি ট্যাকল করেছেন। একটি নিখুঁত থ্রু বল দিয়ে তৃতীয় গোলের পেছনেও ভূমিকা রেখেছেন।

লুকাস পাকেতা (৭/১০)রক্ষণে বেশ পরিশ্রম করেছেন। ভিনিসিয়ুসের হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেছিলেন।

রায়ান (৭/১০)দারুণ বুদ্ধিমত্তায় স্কট ম্যাকেনা ব্লক করে একটি চমৎকার অ্যাসিস্ট করেছেন। বল পাওয়ার পর প্রতিটি মুহূর্তেই ছিল প্রতিপক্ষের জন্য হুমকি।

মাতেউস কুনিয়া (৭/১০)প্রথমার্ধের শেষের দিকে জ্বলে ওঠেন। সেবার গোল না পেলেও পরে একটি সহজ ফিনিশিংয়ে নিজের গোলটি তুলে নেন।

ভিনিসিয়ুস জুনিয়র (৮/১০)শুরুতে সুযোগ পেয়ে ঠান্ডা মাথায় গোলকিপারকে কাটিয়ে গোল করেন। ভিএআরের কারণে একটি গোল বাতিল হলেও পরে দুর্দান্ত হেডে নিজের দ্বিতীয় গোল পান। হ্যাটট্রিকের সুযোগ ছিল। কাজে লাগাতে পারেননি।

নেইমার (৫/১০)১৪ মিনিট মাঠে থেকে বলে স্পর্শ করেছেন ২৪ বার। তিনটি সুযোগ তৈরি করেছেন, একটি শটও নিয়েছেন। তবে ৯৮১ দিন পর মাঠে ফেরা নেইমারের খেলায় গতিশীলতা দেখা যায়নি।