নিউজিল্যান্ডের ‘অচেনা’ অফ স্পিনারের ফাঁদে দক্ষিণ আফ্রিকার দুই বাঁহাতি
দক্ষিণ আফ্রিকা: ৪ ওভারে ২৮/২
কোল ম্যাকনকি দক্ষিণ আফ্রিকার হয়ে টি–টুয়েন্টি খেলেছেন মাত্র ১৫টি। বিশ্বকাপ খেলছেন প্রথমবারের মতো। তবে অভিজ্ঞতায় ঘাটতি নেই তাঁর।
সব মিলিয়ে ১৩৬ টি–টুয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে ম্যাকনকির। তা কাজে লাগিয়ে দক্ষিণ আফ্রিকার বাঁহাতি দুই ব্যাটসম্যান ডি কক ও রিকেলটনকে ফিরিয়েছেন তিনি।
ডি ককের পর ফিরলেন রিকেলটনও!
দুজনকেই ফিরিয়েছেন নিউজিল্যান্ডের ডানহাতি স্পিনার কোল ম্যাকনকি। ডি কক করেছেন ১০ রান, রিকেলটন তো আউট হয়েছেন প্রথম বলেই।
কলকাতায় টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার।
নিউজিল্যান্ড দলে পরিবর্তন একটি। লেগ স্পিনার ইশ সোধির জায়গায় দলে ফিরেছেন জিমি নিশাম।
দক্ষিণ আফ্রিকা দলে ফিরেছেন কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন ও কেশব মহারাজ।
এইডেন মার্করামের নেতৃত্বে অজেয় হয়ে উঠেছে দক্ষিণ আফ্রিকা। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল। জিতেছে ৭ ম্যাচের সবকটিতে (সুপার ওভারে পাওয়া জয়সহ)।
দীর্ঘদিনের ‘চোকার্স’ অপবাদ ঝেড়ে ফেলে এবার বিশ্বকাপ জিততে আত্মবিশ্বাসী দলটি। গতবারের রানার্সআপরা সুপার এইটে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে হারিয়ে জানিয়ে দিয়েছে, কেন তারা এবার শিরোপার দাবিদার।
অন্যদিকে কিউইরা সেমিফাইনালে উঠেছে পাকিস্তানের চেয়ে ভালো নেট রান রেটের সৌজন্যে। গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও, কলকাতার মাঠে সেই হারের প্রতিশোধ নিতে মরিয়া মিচেল স্যান্টনারের দল।
২০২৬ আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। কলকাতার ইডেন গার্ডেনে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। এর আধা ঘণ্টা আগে হবে টস।