অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা
December 22, 2025
5 months ago
By SAJ
প্রথম আলো কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে এই মামলা করা হয়।
প্রথম আলো কার্যালয়ের হেড অফ সিকিউরিটি মেজর (অব.) মো. সাজ্জাদুল কবির বাদী হয়ে মামলাটি করেছেন। সন্ত্রাসবিরোধী আইনে এই মামলা করা হয়েছে।
গত বৃহস্পতিবার দিবাগত রাতে সন্ত্রাসীরা রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে ভাঙচুর-লুটপাট চালায়। পরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় কার্যালয়।