অনেক দিন ধরেই আমি ভালো নেই: তাহসান
January 11, 2026
3 months ago
By SAJ
প্রথম আলো: কেমন আছেন?তাহসান: এই তো আছি কোনো রকম।তাহসান বললেন, ‘আমাদের বিচ্ছেদের ঘটনা সত্য’প্রথম আলো: আপনি যদি কথা বলতে পারেন, সময় থাকে, তাহলে ফোন করি?তাহসান: আসলে আমার মেন্টাল স্টেট খুব একটা ভালো না। আপনি এখানেই প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন।তাহসান খানছবি: শিল্পীর সৌজন্যেপ্রথম আলো: কী হয়েছে?তাহসান: সত্য উত্তরটা হলো, অনেক দিন থেকেই আমি ভালো নাই। কেন ভালো নাই, পাবলিকলি সেটা এখনই বলতে চাই না।কত দিনের পরিচয়ে তাহসান–রোজার বিয়েতাহসান খানইনস্টাগ্রামপ্রথম আলো : তাহসান ভাই আপনি হয়তো দেখেছেন, আপনাদের নিয়ে বেশ কিছু জায়গায় গুঞ্জন চলছে, কেউ কেউ দু–এক কথা বলার বা লেখার চেষ্টা করছেন। এ বিষয়ে আপনি কী বলেন?তাহসান: এখন আমি আসলে পাবলিকলি কিছু বলতে চাই না। সঠিক সময় এলে বলব। এতটুকু বলতে পারি যে সম্প্রতি আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন নিয়ে খবরগুলো সত্য নয়।প্রথম আলো: কিছু জায়গায় এমনটাও বলা হচ্ছে, আপনি উপস্থিত ছিলেন, অ্যানিভার্সারি উদ্যাপন করেছেন, কিন্তু ছবি প্রকাশ্যে আসেনি।তাহসান: আমি, অ্যানির্ভাসারি উদ্যাপন করিনি। যে খবরগুলো প্রকাশ হয়েছে, সেটা ভুয়া নিউজ।তাহসানকে ঘিরে ভাইরাল, ১০ ছবিতে জেনে নিন রোজার পরিচয়তাহসান l ছবি: সংগৃহীতপ্রথম আলো : আপনাদের জন্মদিন উদ্যাপন নিয়েও কথা শোনা গিয়েছিল?তাহসান: আমরা কেউ কারও জন্মদিন ছিলাম না। আমার জন্মদিনেও সে ছিল না। আপাতত আর কিছু বলতে চাই না।প্রথম আলো: এমনটাও শুনছি, আপনারা দীর্ঘ সময় একসঙ্গে থাকছেন না। আবার কেউ কেউ বলছে, বিচ্ছেদ হয়ে গেছে।তাহসান: সত্য বলতে আমাদের বিচ্ছেদের ঘটনা সত্য। এটা নিয়ে আমি বিস্তারিত কথা বলব।প্রথম আলো : কবে এবং কেন এমন সিদ্ধান্ত নিলেন?তাহসান: সেটা অনেক বড় প্রসঙ্গ, এখন বলতে চাই না। সব চূড়ান্ত হলেই আমি জানাব।প্রথম আলো: শোনা যাচ্ছে, দীর্ঘ সময় ধরে আলাদা থাকছেন?তাহসান: গত সেপ্টেম্বরে আমি অস্ট্রেলিয়া ট্যুরে আসি। সেই ট্যুরের আগে থেকেই আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি। সেই সময় থেকেই আমি ফেসবুক ও গান থেকে দূরে রয়েছি। আমার সময় কাটছে একা ট্রাভেল করে। ঘোরাঘুরি করছি, এই। আর এই সময়ে আমার সঙ্গী বই। ঘুরছি আর বই পড়েই সময় চলে যাচ্ছে।তাহসান l ছবি: সংগৃহীতপ্রথম আলো : আপনার জন্য সব সময় শুভ কামনা। আপনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন।তাহসান: ধন্যবাদ। দোয়া করবেন যেন এই কঠিন সময় দ্রুত পার করতে পারি।প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুনগান থেকে আরও পড়ুনবিচ্ছেদগানবাজনাতারকার বিচ্ছেদতাহসানসংগীত শিল্পীবাংলা গান