ওসমান হাদিকে বিমানবন্দরে নেওয়া হয়েছে
December 15, 2025
4 months ago
By SAJ
মাথায় গুলিবিদ্ধ ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়েছে।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে বহনকারী আইসিইউ অ্যাম্বুলেন্সটি বেলা দেড়টার কিছু আগে বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে ঢুকেছে।
আজ সোমবার বেলা সোয়া একটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তাঁকে আইসিইউ অ্যাম্বুলেন্সে বিমানবন্দরের দিকে নেওয়া হয়।
চিকিৎসার জন্য শরিফ ওসমান বিন হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে শরিফ ওসমান বিন হাদিকে গুলি করা হয়।