বিনোদন

অস্কার ২০২৬: পুরস্কার জিতল 'মিস্টার নোবডি অ্যাগেইস্ট পুতিন'

March 16, 2026
1 month ago
By SAJ
অস্কার ২০২৬: পুরস্কার জিতল 'মিস্টার নোবডি অ্যাগেইস্ট পুতিন'
০১: ৫৩ সেরা চিত্রগ্রহণের পুরস্কার গেল 'সিনার্স'-এর ঘরে।০১: ৫৩ সেরা সম্পাদনার পুরস্কার জিতল 'ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার'। ০১: ৪৬ সেরা মৌলিক সংগীতের পুরস্কার জিতল 'সিনার্স'। সেরা সাউন্ডের জন্য পুরস্কার পেয়েছে 'এফ১'।০১: ৩৯ 'মিস্টার নোবডি অ্যাগেইস্ট পুতিন'সেরা তথ্যচিত্রের পুরস্কার জিতল 'মিস্টার নোবডি অ্যাগেইস্ট পুতিন'০১: ২৩ সেরা ভিজুয়াল ইফেক্টসের পুরস্কার জিতল জেমস ক্যামেরনের 'অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ'। ০১: ২১ সেরা অ্যাডেপটেড চিত্রনাট্যের পুরস্কার জিতল 'ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার'। ১৯৯০ সালে প্রকাশিত টমাস পিনচনের উপন্যাস ‘ভাইনল্যান্ড’ থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি বানিয়েছেন পল টমাস অ্যান্ডারসন। ০১: ২১ সেরা অ্যাডাপটেড চিত্রনাট্যের পুরস্কার জিতল 'ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার'। ১৯৯০ সালে প্রকাশিত টমাস পিনচনের উপন্যাস ‘ভাইনল্যান্ড’ থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি বানিয়েছেন পল টমাস অ্যান্ডারসন। ০১: ১৭ সেরা মৌলিক চিত্রনাট্যের পুরস্কার জিতল রায়ান কুগলারের সিনেমা 'সিনার্স'।০০: ৩৪ শন পেনপার্শ্ব চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন শন পেন। পল টমাস অ্যান্ডারসনের 'ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার' সিনেমায় কর্নেলের চরিত্রে দুর্দান্ত অভিনয় করে এই পুরস্কার পেয়েছেন তিনি। এর আগে 'মিল্ক' সিনেমার জন্যও অস্কার পেয়েছিলেন এই অভিনেতা ও নির্মাতা।০০: ১৩ সেরা মেকাপ ও হেয়ারস্টাইলের পুরস্কার জিতল গিয়ের্মো দেল তোরের 'ফ্র্যাঙ্কেস্টাইন'।২৩: ৫৬ , মার্চ ১৫পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী অ্যামি মুলিগান২৩: ৪৪ , মার্চ ১৫সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যনিমেশন সিনেমার পুরস্কার জিতল 'দ্য গার্লস হু ক্রাইড পার্লস' ২৩: ৩৮ , মার্চ ১৫'কে-পপ ডেমন হান্টার্স'সেরা অ্যানিমেশন সিনেমার পুরস্কার জিতল 'কে-পপ ডেমন হান্টার্স'। গত বছর নেটফ্লিক্সে মুক্তির পর ব্যাপক আলোচিত হয় মিউজিক্যাল সিনেমাটি। গড়ে ভিউর রেকর্ড।২৩: ৩২ , মার্চ ১৫পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন অ্যামি মুলিগানপার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন অ্যামি মুলিগান। গত বছরের আলোচিত হরর সিনেমা 'ওয়েপনস'-এর জন্য পুরস্কার পেলেন তিনি।২৩: ২৯ , মার্চ ১৫অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওলালগালিচায় 'মার্টি সুপ্রিম' অভিনেতা টিমোথি শ্যালামে লালগালিচায় 'ওয়ান ব্যাটল' অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও২৩: ২৬ , মার্চ ১৫এবারের অস্কার সঞ্চালনা করছেন কোনান ও'ব্রায়ানকোনান ও'ব্রায়ান অনুষ্ঠানের শুরুতেই তিনি বলেন, 'আপনাদের সতর্ক করা উচিত, এবারের অস্কার হতে যাচ্ছে রাজনৈতিক।'২৩: ২৪ , মার্চ ১৫এবারের অস্কারে রেকর্ড ১৬ মনোনয়ন পেয়েছে রায়ান কুগলারের সিনেমা ‘সিনার্স’। সব শেষ পূর্বাভাস অনুযায়ী, এটা ছাড়াও অস্কারে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করছে পল টামাস অ্যান্ডারসনের ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনেতা হতে পারেন ‘সিনার্স’–এর মাইকের বি জর্ডান, ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’–এর লিওনার্দো ডিক্যাপ্রিও অথবা ‘মার্টি সুপ্রিম’–এর টিমোথি শ্যালামে। সমালোচকেরা অনেকটাই নিশ্চিত, সেরা অভিনেত্রী হবেন ‘হ্যামনেট’ তারকা জেসি বাকলি।২৩: ০৭ , মার্চ ১৫এখন লালগালিচায় হাজির হচ্ছেন তারকারা। লালগালিচার পরে শুরু হবে পুরস্কার অনুষ্ঠান। সেরা অভিনয়শিল্পী, সেরা নির্মাতা, সেরা ছবিসহ গুরুত্বপূর্ণ পুরস্কার দেওয়া হবে অনুষ্ঠানের শেষের দিকে। ২৩: ০৫ , মার্চ ১৫৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডস উপলক্ষে প্রথম আলোর বিশেষ লাইভে আপনাদের স্বাগত। আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই জানা যাবে কার হাতে উঠছে কোন পুরস্কার। এবারের অস্কারে রেকর্ড ১৬ মনোনয়ন পেয়েছে রায়ান কুগলারের সিনেমা ‘সিনার্স’।হলিউড থেকে আরও পড়ুনসিনেমাপুরস্কারলিওনার্দো ডি ক্যাপ্রিওসেরা সিনেমাঅস্কার