খেলা

পাঁচে পাঁচ করে বিশ্বকাপের খুব কাছে নিগাররা

January 28, 2026
4 months ago
By SAJ
পাঁচে পাঁচ করে বিশ্বকাপের খুব কাছে নিগাররা

টানা পাঁচ ম্যাচে জয়!

আইসিসি মেয়েদের টি–টুয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে টানা পাঁচ ম্যাচ জিতল বাংলাদেশ। মুলপানিতে আজ বাছাইপর্বের সুপার সিক্সে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়েছে নিগার সুলতানার দল।

টসে হেরে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৬৫ রান তোলে বাংলাদেশ। তাড়া করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১২৬ রানে থেমেছে থাইল্যান্ডের ইনিংস। এবারের বাছাইপর্বে এটি বাংলাদেশের টানা পঞ্চম জয়।

এই জয়ে ২০২৬ টি–টুয়েন্টি বিশ্বকাপ খেলার খুব কাছে পৌঁছে গেল বাংলাদেশ। দুপুরে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্রের মেয়েরা, ওই ম্যাচটি নেদারল্যান্ডস জিতলে নিগারদের বিশ্বকাপের মূল পর্বে খেলা আজই নিশ্চিত হবে। এই ম্যাচে যুক্তরাষ্ট্র জিতলেও খুব সমস্যা হবে না বাংলাদেশের। বাছাইয়ে বাকি দুই ম্যাচের একটি জিতলে অথবা যেকোনো একটি ম্যাচ পরিত্যক্ত হলেও বাংলাদেশ টি–টুয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করবে।

বিস্তারিত আসছে...।